প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান ও প্রযুক্তি

মানুষকে পাঁচ উপায়ে ধ্বংস করবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

ফিচার ডেস্কপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৫:২১
মানুষকে পাঁচ উপায়ে ধ্বংস করবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখানে এটি শুধু প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক নয়; বরং মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের শীর্ষ গবেষকরা এআই উন্নয়ন সাময়িকভাবে থামানো এবং কঠোর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছেন।

তাদের আশঙ্কা, যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে এআই এমন এক শক্তিতে পরিণত হতে পারে, যা মানুষের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে। এ প্রেক্ষাপটে তারা পাঁচটি সম্ভাব্য বিপদের দিক তুলে ধরেছেন, যেগুলো মানবজাতির জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে।

মানুষ হবে ‘কম বুদ্ধিমান প্রজাতি’
মানুষ নিজেই হয়ে উঠতে পারে কম বুদ্ধিমান প্রজাতি, যা ইতিহাসে টিকে থাকার জন্য সবচেয়ে বড় দুর্বলতা। পৃথিবীর ইতিহাসে বারবার দেখা গেছে, অপেক্ষাকৃত বুদ্ধিমান প্রজাতি কম বুদ্ধিমানদের দমন বা ধ্বংস করেছে।

মানুষ যেমন নিজের প্রয়োজন ও স্বার্থে অসংখ্য প্রাণী বিলুপ্ত করেছে, ঠিক তেমনি এআই যদি মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হয়ে ওঠে, তাহলে মানুষ তার কাছে তুচ্ছ হয়ে যেতে পারে।

তখন এআই হয়তো পৃথিবীর সম্পদ নিজের লক্ষ্য পূরণে ব্যবহার করতে চাইবে, যেমন— বিশাল ডেটা সেন্টার তৈরি বা কম্পিউটেশন বাড়ানো। এ প্রক্রিয়ায় মানুষ যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে এআই মানুষকে সরিয়ে দিতে পারে, ঠিক যেমন মানুষ বন উজাড় করে প্রাণীদের বাসস্থান ধ্বংস করেছে।

বর্তমানের ক্ষতিই বড় বিপদ

অনেক বিশেষজ্ঞের মতে, ভবিষ্যতের কল্পিত ধ্বংসের চেয়ে বর্তমানের এআইনির্ভর ক্ষতিই বেশি বাস্তব ও তাৎক্ষণিক। এরই মধ্যে বিভিন্ন দেশে অ্যালগরিদম ব্যবহার করে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেমন— কে সরকারি সুবিধা পাবে, কে চাকরি পাবে বা কে সন্দেহভাজন অপরাধী হিসেবে চিহ্নিত হবে।

কিন্তু এসব ব্যবস্থায় প্রায়ই ভুল ও পক্ষপাত দেখা যাচ্ছে। ফলে নিরীহ মানুষ অপরাধী হিসেবে অভিযুক্ত হচ্ছে, দরিদ্র মানুষ বঞ্চিত হচ্ছে এবং সমাজে বৈষম্য আরও বাড়ছে। এ ধরনের ক্ষতি হয়তো বিশ্ব ধ্বংস করে না; কিন্তু মানুষের জীবন, মর্যাদা এবং অধিকারকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে, যা অনেকের কাছে এরই মধ্যে এক ধরনের ‘অস্তিত্বগত সংকট’।

পার্শ্বপ্রতিক্রিয়ায়ও মানুষের মৃত্যু হবে
এআই সরাসরি মানুষকে ধ্বংস করতে না চাইলেও তার কাজের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। একটি অত্যন্ত বুদ্ধিমান এআই নিজের লক্ষ্য পূরণে এমন সব সিদ্ধান্ত নিতে পারে, যা মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর।

যেমন— যদি এআই বিপুল শক্তি উৎপাদনের জন্য বিশাল পরিকাঠামো তৈরি করে, তাহলে তা পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে। আবার এআই যদি নিজের কাজ সম্পন্ন করতে মানুষের সাহায্য নেয়, তাহলে সেটি মানুষকে বিভ্রান্ত করতে পারে, যার কিছু প্রাথমিক উদাহরণ এরই মধ্যে দেখা গেছে।

আরও চরম আশঙ্কা হলো, ভবিষ্যতে এআই যদি জীববিজ্ঞান বা রসায়নে দক্ষ হয়ে ওঠে, তাহলে এটি এমন বিপজ্জনক উপাদান তৈরি করতে পারে, যা মুহূর্তের মধ্যে মানবজাতিকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম।

মানুষ হবে ‘অপ্রয়োজনীয়’

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষ ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে পড়তে পারে। যদি এমন একটি সময় আসে, যখন প্রতিটি কাজ এআই মানুষের চেয়ে দ্রুত, সস্তা এবং দক্ষতার সঙ্গে করতে পারে, তাহলে সমাজ, অর্থনীতি এবং রাষ্ট্রব্যবস্থায় মানুষের ভূমিকা কমে যাবে।

ব্যবসা প্রতিষ্ঠানগুলো এ প্রযুক্তি ছাড়া টিকে থাকতে পারবে না, রাষ্ট্রগুলো এআইনির্ভর না হলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

এমন অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা যদি বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত, যেমন— অর্থনীতি, সামরিক বাহিনী, প্রশাসন নিয়ন্ত্রণ করতে শুরু করে, তাহলে মানুষের ওপর তার নির্ভরতা কমে যাবে। তখন এআই চাইলে সহজেই মানুষকে পাশ কাটিয়ে নিজের মতো করে পৃথিবী পরিচালনা করতে পারে।

মানুষই এআই ব্যবহার করে ধ্বংস ডেকে আনবে

সবচেয়ে সহজ ও বাস্তবসম্মত ঝুঁকি হলো, মানুষ নিজেই এআই ব্যবহার করে ধ্বংস ডেকে আনতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি শক্তিশালী টুল, যা ভালো কাজের পাশাপাশি ভয়ংকর উদ্দেশ্যেও ব্যবহার করা সম্ভব।

কোনো ব্যক্তি বা সংগঠন যদি এটি ব্যবহার করে ক্ষতিকর ভাইরাস, রাসায়নিক অস্ত্র বা সাইবার আক্রমণ তৈরি করে, তাহলে তা বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটাতে পারে।

এ ক্ষেত্রে এআই নিজে সচেতন বা বিদ্রোহী না হলেও মানুষের হাতে এটি এক ধরনের ‘সুপার অস্ত্র’ হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে এআই একদিকে যেমন মানবজাতির জন্য অসীম সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, অন্যদিকে এটি ভয়ংকর ঝুঁকিও সৃষ্টি করছে।

এ প্রযুক্তিকে নিরাপদ রাখতে হলে এখনই দায়িত্বশীল উন্নয়ন, কার্যকর নিয়ন্ত্রণ ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে। না হলে ভবিষ্যতে এমন এক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যেখানে প্রযুক্তির ওপর মানুষের নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। আর সেটিই হতে পারে মানবসভ্যতার জন্য সবচেয়ে বড় সংকট।


সূত্র: দ্য গার্ডিয়ান 

    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise