প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান ও প্রযুক্তি

রোবটদের কাজ শেখাতে বেইজিংয়ে স্কুল

সূত্র: সিএমজিপ্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:৫৭
রোবটদের কাজ শেখাতে বেইজিংয়ে স্কুল

অত্যাধুনিক এক স্কুল খুলেছে বেইজিংয়ে। এর সব ছাত্র রোবট, দেখতে মানুষের মতোই। কেউ শিখছে ঘর পরিষ্কারের খুঁটিনাটি, কেউ শিখছে কারখানায় কাজ। চিকিৎসককে অস্ত্রোপচারে কীভাবে সাহায্য করতে হয়, এও শেখাচ্ছে স্কুলটি। 

গত শুক্রবার ‘২০২৬ চায়না সায়েন্স ফিকশন কনভেনশন’- আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে স্কুলটির। বেইজিংয়ের শিচিংশান জেলায় অবস্থিত চীনের বৃহত্তম রোবট প্রশিক্ষণ কেন্দ্র এটি। প্রায় ১০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই প্রশিক্ষণ কেন্দ্রকে বলা হচ্ছে রোবটদের জন্য বিশেষায়িত স্কুল।

এখানে রোবটদের ‘এম্বেডেড ইন্টেলিজেন্স’ প্রশিক্ষণ দেওয়া হয়। কেবল গবেষণাগারের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবের জটিল কাজগুলো যেন করতে পারে, সেজন্যই এই নিবিড় প্রশিক্ষণ। 

তিন ধাপে পূর্ণাঙ্গ রূপ পেয়েছি এই স্কুল। প্রথম ধাপে ১০০টি চাকাযুক্ত রোবোটিক আর্ম বা যান্ত্রিক হাত মোতায়েন করার মাধ্যমে এর যাত্রা শুরু হয়। দ্বিতীয় ধাপে ১০০টি পূর্ণাঙ্গ মানবসদৃশ্য রোবটকে ঘরোয়া ও শিল্পকারখানার বিভিন্ন কাজে নিয়োজিত করা হয়। এই রোবটগুলো দিনে প্রায় ১০ ঘণ্টা কাজ করে বছরে প্রায় ৬০ লাখ কার্যকর তথ্য তৈরি করে, যা বিশ্বজুড়ে এক অনন্য রেকর্ড।

তৃতীয় ধাপে রোবটগুলোকে শিল্প উৎপাদন, কৃষি প্রক্রিয়াকরণ, হোটেল সার্ভিস, গৃহস্থালি পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং উন্নত চিকিৎসা পদ্ধতির মতো বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তোলা হচ্ছে।

রোবট যখন কোনো সূক্ষ্ম কাজ করে, তখন তার স্পর্শ অনুভুতি এবং নিখুঁতভাবে অঙ্গচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুলটিতে মূলত এই কারিগরি বাধাগুলো দূর করার কাজ চলছে।

রোবটকে প্রশিক্ষিত করার জন্য প্রয়োজন বিশাল কম্পিউটিং পাওয়ার বা গণনা ক্ষমতা। এই চাহিদা মেটাতে দেশটির ৪০টিরও বেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থার সমন্বয়ে একটি ‘ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স’ বা শিল্প জোট গঠন করা হয়েছে।

এই জোটের লক্ষ্য, তথ্য আদান-প্রদানের বাধাগুলো দূর করা এবং রোবট প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করা। এর মাধ্যমে চীন এমন এক উদ্ভাবনী পরিবেশ তৈরি করতে চায়, যেখানে রোবট কেবল যন্ত্র হিসেবে নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের এক নির্ভরযোগ্য সহযোগী হিসেবে আবির্ভূত হবে।

চীনরোবটরোবট স্কুল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise