বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ১১০

সংগৃহীত ছবি
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে মোট ৬ ক্যাটাগরির শূন্য পদে ১১০ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৫ এপ্রিল প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী, ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি ২য় বিভাগসহ বিকম পাস অথবা সমমানের জিপিএ।
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)।
পদের নাম ও সংখ্যা: মাঠ সংগঠক, ৮৫টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)।
পদের নাম ও সংখ্যা: নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক (এলডিএ) / কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট (সিসিএ), ৭টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৪০ ও ৩০ শব্দ টাইপিং গতি থাকতে হবে।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)।
পদের নাম ও সংখ্যা: গাড়িচালক, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক / ক্যাশ গার্ড / নাইট গার্ড, ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)।
পদের নাম ও সংখ্যা: ক্লিনার, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)।
আবেদন পদ্ধতি: আগ্রহীদের আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, জাতীয় পরিচয় পত্রের নম্বর, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), এমআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট নম্বর, তারিখ ও ব্যাংকের নাম, মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), সদর দপ্তর, ফরিদপুর।
আবেদনের শেষ সময়: ২৪ মে, ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি।



