কর্মী নেবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, এইচএসসি পাসে আবেদন

ফাইল ছবি
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে (বিএফসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৩ ক্যাটাগরির শূন্য পদে মোট ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২০ এপ্রিল প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া।
পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা : ১টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা : ১টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম : ড্রাইভার।
পদ সংখ্যা : ১টি।
শিক্ষাগত যোগ্যতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণি পাস।
বেতন : ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
আবেদনের পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় : ৭ মে, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি



