টিম লিড নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, নেই বয়সসীমা

সংগৃহীত ছবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ট্রানজেকশন মনিটরিং ইউনিটে টিম লিড পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৮ এপ্রিল প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: টিম লিড (ট্রানজেকশন মনিটরিং ইউনিট)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস স্যুট (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক)-এ পারদর্শিতা এবং নতুন সিস্টেমের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৯ মে, ২০২৬ ইং।
সূত্র: বিডিজবস ডটকম।




