যমুনা গ্রুপের অধীনে চাকরি, কর্মস্থল ঢাকা

সংগৃহীত ছবি
যমুনা গ্রুপের অধীন যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির অডিট বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৯ এপ্রিল প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম : জেনারেল ম্যানেজার, (অডিট)।
পদসংখ্যা : নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা : অ্যাকাউন্টিংয়ে এমবিএ ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা মান এবং আর্থিক প্রতিবেদন সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা : সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন : ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজের ব্যবস্থা রয়েছে।
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৯ মে, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম।




