শেফ নিয়োগ দেবে ওয়ালটন, ৪০ বছরেও আবেদনের সুযোগ

ফ্রিফিক
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটিতে হেড শেফ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২১ ফেব্রুয়ারি প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: হেড শেফ।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: লাভজনকতা নিশ্চিত করার জন্য খাদ্য ব্যয়, বাজেট, ইনভেন্টরি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং শ্রম ব্যয় ব্যবস্থাপনার বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: ৩৫-৪০ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, মুনাফার অংশ, বছরে ২টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৭ মে, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম।



