অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফার্মা, লাগবে না অভিজ্ঞতা

সংগৃহীত ছবি
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে মেডিকেল প্রমোশন অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩ মে প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান থাকতে হবে)।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা— উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ— উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ বীমা, বিক্রয় প্রণোদনা, বিদেশ ভ্রমণ, উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ মে, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম।




