স্কয়ার গ্রুপের অধীনে চাকরি, এইচএসসি পাসে আবেদন

সংগৃহীত ছবি
জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৬ এপ্রিল প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: সেলস অফিসার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সেলস মার্কেটিংয়ে দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ২৯ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২ মে, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম।



