এসএমসিতে চাকরির সুযোগ, নিয়োগ ৪ জেলায়
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। প্রতিষ্ঠানটিতে প্রোগ্রাম অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৩ এপ্রিল প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: প্রোগ্রাম অফিসার।
পদসংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
কর্মস্থল: বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, সিলেট।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩ মে, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম।




