ক্রেডিট অ্যানালিস্ট নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, চলছে আবেদন
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে ক্রেডিট অ্যানালিস্ট পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৩ এপ্রিল প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: ক্রেডিট অ্যানালিস্ট।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে পারদর্শিতা।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২ মে, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি।




