প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় নিয়োগ

থানা ঘুরে খাতা ফিরল দপ্তরে

  • কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ৬৯ পদে নিয়োগের জন্য পরীক্ষা হয় গত শুক্রবার
  • ২০ হাজার পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন পাঁচ হাজারের কম
  • নকল ধরতে গিয়ে বের হয়ে আসে প্রশ্ন ফাঁসের খবর
মো. শাহীনপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:০৩
থানা ঘুরে খাতা ফিরল দপ্তরে

গ্রাফিক্স: আগামীর সময়

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী ছিলেন না ঢাকায়। বাইরে থাকলেও তার কানে যায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় ঝামেলার খবর। অভিযোগ ওঠে প্রশ্নপত্র ফাঁসের। মন্ত্রীর কড়া অবস্থান— বাতিল হবে এ পরীক্ষা। তার নির্দেশেই পরীক্ষার খাতা পাঠানো হয় রাজধানীর শাহজাহানপুর থানায়। ঘটনা গত শুক্রবারের।

এরপরই পাল্টাতে থাকে পরিস্থিতি। জড়িয়ে পড়ে বিভিন্ন সংস্থা। বদলে যায় সিদ্ধান্তও। ফাঁস হওয়া প্রশ্নপত্রেই মূল্যায়ন হবে পরীক্ষার খাতা। চাকরিও হবে তাদের।

পুলিশের ঘর ঘুরে আজ বুধবার সকালে খাতাগুলো আসে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে। একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পৌঁছায় দপ্তরে।

প্রধান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের ৬৯টি পদে সংস্থা দিয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তি। শুক্রবার এর পরীক্ষা হচ্ছিল শাহজাহানপুরের কয়েকটি স্কুলে। লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল প্রায় ২০ হাজারের; কিন্তু অংশ নেন পাঁচ হাজারের কম।

ভালোই চলছিল সব। কিন্তু বিপত্তি বাধে নকল ধরা পড়ার পর। এ থেকে সন্দেহ হয় প্রশ্নপত্র ফাঁসের।

বিষয়টি নিয়ে পরীক্ষাকেন্দ্র থেকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর হয়ে মন্ত্রণালয়ে চলতে থাকে দেনদরবার। ঢাকার বাইরে থাকলেও শ্রমমন্ত্রী হয়ে যান এর অংশ।

সেই খাতাই দেখা হবে আজ, যা এখন কাকরাইলের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে। খাতা দেখবেন যে স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই স্কুলের শিক্ষকরা। তারা আবার বেশি নম্বর দেন কি না, রয়েছে সেই সন্দেহও।

এসব তদারকির ভার পড়েছে ১৫ কর্মকর্তার ওপর। তাতে জায়গা করে নিয়েছেন উপমহাপরিদর্শক, সহকারী মহাপরিদর্শকের মতো ‘হাইভোল্টেজরাও’। তাদের মধ্যে রয়েছেন উপমহাপরিদর্শক শিউলি আকতার, সোমা রায় ও সাবিহা মুক্তা; সহকারী উপমহাপরিদর্শক জর্জিনা আক্তার স্মৃতি; তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ফোরকান আহসান; গ্রন্থাগারিক কোরবান আলী; পরিসংখ্যান ও গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন; আইন কর্মকর্তা নজমুল ইসলাম; সহকারী মহাপরিদর্শক মাহমুদুল হাসান এবং শ্রম পরিদর্শক শেখ নুরুজ্জামান, ওহীদুর রহমান, মেহরাব হোসাইন, মাহফুজুল ইসলাম ও জহিরুল ইসলাম।

এন্তার অভিযোগ সরকারি দপ্তরের চাকরির পরীক্ষা নিয়ে। দিনের পর দিন, বছর, এমনকি যুগে যুগে একই পরিস্থিতি। যেন এর থেকে নেই কোনো মুক্তি। জনপ্রত্যাশা ছিল, দূর হবে এই অনিয়ম। তবে দূর তো হয়ইনি, বরং একই পথে হাঁটছে এই নয়া সরকারও।

এ বিষয়ে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক ও নিয়োগ কমিটির সভাপতি আরিফ আহমেদ খানের সঙ্গে। তাকে ফোন দিলেও সাড়া পাওয়া যায়নি। এমনকি বার্তা দিলেও জবাব দেননি তিনি।

অভিযোগতদন্তপ্রশ্নফাঁসপরীক্ষার খাতা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise