প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রূপচর্চা

ঈদের আগে ত্বকের যত্ন সাতদিন

লাইফস্টাইল ডেস্কপ্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১৪:৫৩
ঈদের আগে ত্বকের যত্ন সাতদিন

এআই নির্মিত ছবি

চাঁদ রাতে মেহেদি পরার তোড়জোর শুরু হলেও ত্বক, চুল, হাত-পায়ের যত্ন-আত্তি নিতে হয় একটু সময় নিয়েই। শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে কিছু করলে অনেক সময় ত্বকে সমস্যা দেখা দেয় বা কাঙ্ক্ষিত ফলও পাওয়া যায় না। তাই ঈদের অন্তত এক সপ্তাহ আগে থেকেই ছোট ছোট প্রস্তুতি শুরু করলে ঈদের সকালে সাজ হবে স্নিগ্ধ, সুন্দর।

ঈদের আগের সাতদিনের সহজ পরিকল্পনা মেনে চললে চাঁদ রাতের ব্যস্ততাও কমবে আর ঈদের দিনটাও হয়ে উঠবে ঝলমলে।

প্রথম দিন


প্রথম দিনটি হওয়া উচিত নিজের ত্বকের অবস্থা বোঝার দিন। কারও ত্বক শুষ্ক, কারও তৈলাক্ত, আবার কারও সংবেদনশীল। সেই অনুযায়ী যত্নের পরিকল্পনা করা দরকার। নিয়মিত মুখ পরিষ্কার করা, ময়েশ্চারাইজার ব্যবহার করা এবং পর্যাপ্ত পানি পান করা- এই তিনটি অভ্যাস শুরু করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় থেকে খুব বেশি মসলা বা তেলযুক্ত খাবার কমিয়ে ফল ও সবজি বাড়ান। এতে ত্বকের উপকার হবে।

দ্বিতীয় দিন


দ্বিতীয় দিনে ত্বক গভীরভাবে পরিষ্কার করার দিকে নজর দেওয়া যেতে পারে। ত্বকে হালকা স্ক্রাবিং করুন। এতে মৃত কোষ দূর হবে এবং ত্বক উজ্জ্বল দেখাবে। স্ক্রাব খুব বেশি জোরে ব্যবহার না করাই ভালো, কারণ এতে সংবেদনশীল ত্বকের ক্ষতি হতে পারে।

এ সময় ত্বকে পুষ্টি জোগাতে ফেসপ্যাক ব্যবহার করুন। ফল বা দই, মধু, বেসন ইত্যাদি দিয়ে তৈরি ঘরোয়া প্যাক বানিয়ে মুখে মেখে নিন। কিছুক্ষণ রেখে শুকিয়ে টানটান হয়ে এলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। স্ক্রাবের পর হালকা ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক আরও সতেজ হয়ে উঠবে।

তৃতীয় দিন

ঈদের সাজে চুলের ভূমিকাও কম নয়। তাই তৃতীয় দিনে চুলের যত্ন শুরু করা ভালো। নারকেল তেল, বাদাম তেল বা অলিভ তেল দিয়ে মাথার ত্বকে হালকা মালিশ করলে চুলে পুষ্টি পৌঁছায়। কিছু সময় রেখে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলে চুল পরিষ্কার ও নরম থাকে। চুলে অতিরিক্ত তাপ ব্যবহার কমানোও জরুরি। এতে চুলের ক্ষতি কম হয়।

চতুর্থ দিন

ঈদের দিনে সুন্দর পোশাকের সঙ্গে পরিচ্ছন্ন হাত-পা খুব গুরুত্বপূর্ণ। তাই চতুর্থ দিনে ম্যানিকিউর ও পেডিকিউর করা যেতে পারে। নখ পরিষ্কার করা, সুন্দর আকারে কাটা এবং হাত-পায়ে ময়েশ্চারাইজার ব্যবহার করা- এসব ছোট যত্নই সাজকে পরিপাটি করে তোলে। পায়ের গোড়ালি ফাটা থাকলে এ সময় থেকে নিয়মিত ক্রিম ব্যবহার করলে তা অনেকটাই কমে যাবে।

পঞ্চম দিন

ঈদের দুই-তিন দিন আগে ভ্রু ঠিক করা বা অবাঞ্ছিত লোম পরিষ্কার করা ভালো। এতে ত্বক লাল হয়ে থাকলেও ঈদের আগেই তা স্বাভাবিক হয়ে যাবে। কেউ চাইলে মুখে হালকা ম্যাসাজ বা ত্বকের যত্নে বাড়িতে ডেকে বা পার্লারে গিয়ে অন্য কোনো পরিষেবাও নিতে পারেন। তবে নতুন কোনো প্রসাধনী ব্যবহার করার আগে সতর্ক থাকবেন, কারণ এতে ত্বকে অ্যালার্জি হতে পারে।

ষষ্ঠ দিন

ঈদের দু-এক দিন আগে আবার চুল ধুয়ে নেওয়া ভালো। এতে চুল পরিষ্কার ও হালকা থাকে এবং ঈদের দিন সাজানোও সহজ হয়। চাইলে প্যাক ও কন্ডিশনার ব্যবহার করতে পারেন। একই দিনে পোশাক, গয়না ও সাজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখতে পারেন। এতে চাঁদরাতের ব্যস্ততা অনেকটাই কমে যাবে।

সপ্তম দিন
চাঁদরাত সাধারণত আনন্দ করার সময়। এদিন হাতে মেহেদি লাগানোর পাশাপাশি ত্বক পরিষ্কার করে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। ঠোঁটেও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ঠোঁট দেখাবে নরম ও কোমল। এদিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। না হলে ঈদের দিন ত্বক নিষ্প্রাণ ও ক্লান্ত দেখাতে পারে।

ঈদুল ফিতরত্বকের যত্নরূপ চর্চা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise