প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় লাইফস্টাইল

ওভারথিংকিং কী, সামলাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্কপ্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:৩৯
ওভারথিংকিং কী, সামলাবেন যেভাবে

এআই নির্মিত ছবি।

যখন মাথার ভেতর হাজারটা ভাবনা অবিরাম চলতে থাকে, তখন সবাই ভাবেন এটা স্বাভাবিক। কিন্তু তা নয়। যখন এই ভাবনাগুলো থামছেই না, একই বিষয় বারবার ঘুরেফিরে আসছে, সিদ্ধান্ত নিতে পারছেন না, ছোট একটি ঘটনা নিয়েও রাত জেগে চিন্তা করছেন- এটাই ওভারথিংকিং। বাইরে সব ঠিকঠাক দেখালেও ভেতরে সাতরাজ্যের ভাবনা একটানা জট পাকাতে থাকে।

অনেক সময় আমরা হয়তো ভাবি, ‘আমি বেশি ভাবছি মানে আমি বেশি সচেতন।’ বাস্তবে এই অতিরিক্ত ভাবনাই আমাদের ক্লান্ত করে, ধীর করে, এমনকি ভুল সিদ্ধান্তের দিকেও ঠেলে দেয়।

ওভারথিংকিং আসলে কী

এটি এমন এক মানসিক অবস্থা, যেখানে একজন মানুষ প্রয়োজনের চেয়ে বেশি বিশ্লেষণ করেন। অতীতের ভুল, ভবিষ্যতের ভয় সব একসঙ্গে মাথায় ঘুরতে থাকে। ফলে বর্তমান মুহূর্তটিই হারিয়ে যায়।
মনোবিজ্ঞানে একে দুইভাবে দেখা হয়,
রিউমিনেশন (Rumination): অতীতের ঘটনা নিয়ে বারবার ভাবা।
ওয়ারি (Worry): ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা।
দুটোই মিলেই তৈরি করে এই। অতিরিক্ত চিন্তার জট।

কেন হয়?

* অনিশ্চয়তা ও ভয় থেকে এমন হয়। কী হবে, কী হবে না এই দুশ্চিন্তা মানুষকে বিপন্ন করে তোলে।
* পারফেকশনিজম বা সবকিছু নিখুঁত করার চাপ, সেইসঙ্গে অতীতের অভিজ্ঞতা। যেমন - কোনো খারাপ ঘটনা বারবার মনে পড়া থেকেও এমন হয়ে থাকে।
* আত্মবিশ্বাসের ঘাটতি থাকলে নিজের সিদ্ধান্ত নিয়েও সন্দেহ হয়।
* ডিজিটাল ওভারলোড মানে সারাক্ষণ তথ্য, সোশ্যাল মিডিয়া মস্তিষ্ককে বিশ্রাম নিতে দেয় না। ফলে ভাবনা চিন্তাও বাড়তে থাকে।

শরীর-মনে প্রভাব

ওভারথিংকিং শুধু মানসিক ক্ষতির কারণ নয়, শরীরকেও ক্লান্ত করে তোলে।
* ঘুমের সমস্যা (ঘুমাতে দেরি হওয়া, মাঝরাতে জেগে ওঠা)
* মাথা ব্যথা, বুক ধড়ফড় করা
* মনোযোগ কমে যাওয়া
* সিদ্ধান্ত নিতে দেরি
* ছোট বিষয়েও অতিরিক্ত প্রতিক্রিয়া
* দীর্ঘমেয়াদে এটি উদ্বেগ বা বিষণ্নতার ঝুঁকিও বাড়াতে পারে।

চেনার উপায়

বারবার পুরোনো কথোপকথন মনে করে 'এটা না বললেই ভালো হতো' ভাবা। একটি ছোট ভুল নিয়ে সারাদিন চিন্তা করা, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অসংখ্যবার যদি 'এমন হয়' কল্পনা করা। ঘুমাতে গিয়ে হঠাৎ মাথায় নানা চিন্তা চলে আসা ইত্যাদি।

কীভাবে সামলাবেন? 

* ভাবনাকে চ্যালেঞ্জ করুন।
নিজেকে প্রশ্ন করুন এই চিন্তাটা কি সত্যিই প্রমাণিত, নাকি আমি ধরে নিচ্ছি? 'সবাই আমাকে নিয়ে খারাপ ভাবছে' এর প্রমাণ কী?
* ‘স্টপ টেকনিক’ ব্যবহার করুন
মাথায় চিন্তা বাড়লে নিজেকে বলুন—'স্টপ।'
শুনতে সহজ, কিন্তু অভ্যাস করলে কাজ করে।
* সীমা নির্ধারণ করুন
দিনে ১৫–২০ মিনিট ‘চিন্তার সময়’ ঠিক করুন।
বাকি সময় মাথায় এলে নিজেকে বলুন, ‘এটা আমি পরে ভাবব।’
* লিখে ফেলুন
মাথায় যা ঘুরছে, কাগজে লিখে ফেলুন। এতে চিন্তা আলাদা হয়ে দাঁড়ায়, পরিষ্কার হয়।
* শরীরকে নড়াচড়া করান
হাঁটা, ব্যায়াম, এমনকি ঘর গোছানো‌- এসব কাজ মস্তিষ্ককে বিরতি দেয়।
* ‘গুড এনাফ’ মানসিকতা গড়ে তুলুন
সব কিছু নিখুঁত না হলেও চলে এই গ্রহণযোগ্যতা মানসিক চাপ অনেক কমায়।
* ডিজিটাল বিরতি নিন
ঘুমানোর আগে অন্তত ৩০ মিনিট ফোন থেকে দূরে থাকুন। এতে মস্তিষ্ক শান্ত হয়।

কখন সাহায্য নেবেন?

যদি দেখেন ঘুম একেবারেই ঠিক নেই, কাজ বা পড়াশোনায় প্রভাব পড়ছে, সম্পর্কের ওপর প্রভাব ফেলছে, তাহলে কাউন্সেলিং বা থেরাপির সাহায্য নেওয়া জরুরি। এটি দুর্বলতা নয়, বরং নিজের যত্ন নেওয়ার একটি অংশ।

লাইফস্টাইল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise