প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাশন

পাঞ্জাবির কাপড় কিনবেন ও বানাবেন যেখানে

লাইফস্টাইল ডেস্কপ্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৭:৩৮
পাঞ্জাবির কাপড় কিনবেন ও বানাবেন যেখানে

ঈদুল ফিতর যত এগিয়ে আসে, ততই বাঙালির মনে তৈরি হয় এক ধরনের উৎসবের আলোড়ন। আর ছেলেদের ক্ষেত্রে ঈদের সকাল মানেই নতুন পাঞ্জাবি। সেই পাঞ্জাবি কেনা নিয়েই চলে নানা রকম ঝক্কি। সাধারণ মানের একটি পাঞ্জাবির দাম অনেক দোকানে চার থেকে পাঁচ হাজার টাকা। দেখতেও খুব একটা আলাদা নয়।

একটু বুদ্ধি খাটিয়ে শোরুমের চকচকে আলো এড়িয়ে যদি একবার ঢুঁ মারা যায় কাপড়ের আসল বাজারে, তবে কয়েক হাজার টাকা বেঁচে যায় অনায়াসেই।

কাপড় বাছাই
পাঞ্জাবি বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কাপড় নির্বাচন। ঢাকার ইসলামপুর কিংবা নিউ মার্কেট-এর কাপড়পট্টিতে ঢুকলেই বোঝা যায়, কাপড়ের জগৎ কত বৈচিত্র্যময়। সারি সারি স্তূপ করে রাখা নানা ধরনের কাপড় সুতি, লিনেন, ভয়েল, সিল্ক, আদ্দি, খাঁদি যা চাইবেন সবই আছে। পাঞ্জাবির জন্য সবচেয়ে আরামদায়ক কাপড় হলো সুতি বা কটন। গরমের দেশে এটি পরতে আরামদায়ক, সহজেই বাতাস চলাচল করে। বাজারে ভারতীয় অরবিন্দ বা গিজা কটন বেশ জনপ্রিয়। ভালো মানের লিনেন গজ প্রতি প্রায় ৪৫০ থেকে ৬০০ টাকার মধ্যে পাওয়া যায়। আর যারা সাদা পাঞ্জাবির ঐতিহ্য পছন্দ করেন, তাদের জন্য নরসিংদীর বিখ্যাত ‘আদ্দি’ কিংবা জাপানি ভয়েল কাপড়ও নিতে পারেন।

সাধারণত আড়াই হাত বহরের কাপড় হলে দুই গজ চার গিরা কাপড়েই একটি চমৎকার পাঞ্জাবি বানানো যায়। তবে কাপড় কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। বুনন যেন ঘন ও মসৃণ হয় ও হাতের তালুতে ঘষে দেখলে কাপড় যেন নরম লাগে, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সুতি কাপড় ধোয়ার পর কিছুটা সংকুচিত হয়।
তাই সেলাইয়ের আগে কাপড় অন্তত দুই ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখা ভালো।

দর্জি বাড়ি
কাপড় কেনা তো হলো। এবার কাপড় নিযে ছুটতে হবে দর্জি বাড়ি। ঈদের আগে বেড়ে যায় দর্জিদের ব্যস্ততা। তারা ঠিকঠাক মাপ নিয়ে একটা নির্দিষ্ট তারিখও দিয়ে দেবে। ওই তারিখে গিয়ে বেশিরভাগ সময়ই ফিরে আসতে হবে খালি হাতে। কারণ পোশাকটি তারা তৈরি করতে পারেননি। এই চিত্রের সঙ্গে কমবেশি সবাই পরিচিত। এজন্য তাই হাতে সময় নিয়েই দর্জির কাছে যাওয়া উচিত। কেননা নিখুঁত ফিটিংয়ের জন্য দর্জির বিকল্প নেই। ঢাকার এলিফ্যান্ট রোড, মোহাম্মদপুর, সায়েন্স ল্যাব বা মিরপুর-১০ এলাকায় পাঞ্জাবি সেলাইয়ের ভালো কিছু দোকান পাওয়া যায়। মাপ দেওয়ার সময় কয়েকটি বিষয় আগে থেকেই বলে নেওয়া ভালো। পাঞ্জাবির কাট যেন সেমি-ফিটিং হয়। এখনকার ট্রেন্ড হলো ‘সেমি ফিট’ পাঞ্জাবি অতিরিক্ত ঢিলেঢালা নয়, আবার খুব টাইটও নয়। শক্ত বকরম না দিলে কলার দ্রুত নরম হয়ে যায়।

দর্জির কাছে বানানোর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি প্রতিটি অংশ নিজের মতো করে তৈরি করাতে পারবেন। হাতার মোহরি কত হবে, পকেট কোথায় থাকবে সবই আপনার সিদ্ধান্ত।

বর্তমান বাজার অনুযায়ী একটি ভালো মানের পাঞ্জাবি সেলাইয়ের মজুরি সাধারণত ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে।

কলারে ভালো মানের জার্মান ফিউজিং

নকশায় আভিজাত্য
অনেকে পাঞ্জাবিতে ভারী এমব্রয়ডারি পছন্দ করেন। কিন্তু রুচিশীল মানুষের কাছে হালকা কাজের পাঞ্জাবিই বেশি আকর্ষণীয়। পাঞ্জাবির কলার বা হাতার মাথায় বিপরীত রঙের সুতার চিকন পাইপিন দিলে দারুণ একটা প্রিমিয়াম লুক আসে। বোতামও এখানে গুরুত্বপূর্ণ। সাধারণ প্লাস্টিক বোতামের বদলে কাঠের বা মেটাল বোতাম ব্যবহার করলে পুরো পাঞ্জাবির চেহারাই বদলে যায়। যারা একটু বেশি সৌখিন, তারা চাইলে সামান্য হাতের কাজ করাতে পারেন।

সদরঘাটের সূচিকর্মের গলিগুলোতে মাত্র ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে সুন্দর নকশা করা সম্ভব। এইভাবে সঠিক কাপড় নির্বাচন এবং দক্ষ দর্জির কাজ মিলিয়ে কম দামেই একটি পাঞ্জাবি তৈরি করা যায়, যা দেখতে অনেক সময় নামি ব্র্যান্ডের দামি পাঞ্জাবিকেও টক্কর দিতে পারে।

সময়ের হিসাব
একটি বিষয় মনে রাখা জরুরি, রমজান যত এগিয়ে যায়, দর্জিদের ব্যস্ততাও তত বাড়তে থাকে। অনেক দোকানে ২০ রমজানের পর বড় করে লেখা থাকে ‘অর্ডার নেওয়া বন্ধ’। তখন আর কাকুতি-মিনতি করেও কাজ হয় না। তাই নিজের মাপের, নিজের পছন্দের পাঞ্জাবি যদি চান, তাহলে কাপড় কেনা এবং সেলাইয়ের কাজটা আগে ভাগেই সেরে ফেলা ভালো।

পাঞ্জাবি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise