প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টিপস

বৃষ্টির দিনে কাপড়ে কাদার দাগ তুলবেন যেভাবে

ফিচার ডেস্কপ্রকাশ: ০৭ মে ২০২৬, ১৮:৫২
বৃষ্টির দিনে কাপড়ে কাদার দাগ তুলবেন যেভাবে

অফিস থেকে ফেরার পথে এক কর্মজীবি পুরুষ। ছবি: এ আই

সারা দিনের কর্মব্যস্ততা শেষে বাড়ির পথে পা বাড়িয়েছেন, ঠিক তখনই নামল ঝমঝমিয়ে বৃষ্টি। যানজট আর জলাবদ্ধতা পেরিয়ে বাড়ি ফেরাটাই যখন বড় চ্যালেঞ্জ, তখন পথের কাদাপানি ছিটকে এসে প্রিয় পোশাকটিতে এঁকে দিয়ে যায় অনাকাঙ্ক্ষিত দাগ। শুধু অফিসফেরত পথেই নয়, বর্ষার এ দিনগুলোতে কাদার দাগ যেন এক নিত্যসঙ্গী। এই অনাকাঙ্ক্ষিত দাগের কারণে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক।

তবে এই দাগের ভয়ে বর্ষার স্নিগ্ধতাকে উপভোগ করা থেকে বিরত থাকার কোনো কারণ নেই। কাদার দাগ হোক বা দৈনন্দিন জীবনের অসাবধানতায় লেগে যাওয়া চা, তেল বা হলুদের মতো যেকোনো জেদি দাগ— কিছু সহজ ঘরোয়া কৌশল জানা থাকলে আপনার প্রিয় পোশাকটি থাকবে সবসময় নতুনের মতো ঝকঝকে। চলুন, জেনে নেওয়া যাক কাপড়ে লাগা নানা ধরনের দাগ তোলার কিছু কার্যকর পদ্ধতি, যা আপনার দুশ্চিন্তা দূর করবে সহজেই।

বৃষ্টির দিনে কাদার দাগ
বর্ষায় কাপড়ে কাদার দাগ লাগা খুবই স্বাভাবিক। এই দাগ তোলার সবচেয়ে জরুরি নিয়ম হলো, দাগটিকে প্রথমে সম্পূর্ণ শুকিয়ে যেতে দেওয়া। ভেজা অবস্থায় ঘষলে দাগটি আরও ছড়িয়ে পড়ে। কাদা শুকিয়ে ঝরঝরে হয়ে গেলে, একটি নরম ব্রাশ দিয়ে আলতো করে ঘষে শুকনো ময়লা তুলে ফেলুন। এরপর দাগের জায়গায় সামান্য লিকুইড ডিটারজেন্ট লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। সবশেষে, সাধারণ ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। মনে রাখবেন, দাগ পুরোপুরি না উঠলে কাপড়টি ড্রায়ার বা ইস্ত্রির গরম সংস্পর্শে আনবেন না, কারণ গরমে দাগটি স্থায়ী হয়ে যেতে পারে।

খাবারের তেল ও মসলার দাগ
বাঙালির রান্না মানেই তেল-মসলার খেলা, আর তার সঙ্গে কাপড়ে তেল ছিটকে আসাটা যেন এক নিত্যনৈমিত্তিক ঘটনা। এমন দাগ লাগলে চিন্তার কিছু নেই। দাগ লাগা জায়গায় সঙ্গে সঙ্গে ট্যালকম পাউডার বা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিন এবং সারা রাত রেখে দিন। পাউডার তেল শুষে নেবে। পরের দিন শ্যাম্পু দিয়ে কাপড়টি ধুয়ে ফেললেই দাগ গায়েব হয়ে যাবে।

সাধারণ তেলের দাগ
চুলে দেওয়া তেল কিংবা বাচ্চাদের তেল মালিশ করার সময় সেই তেল বালিশের কভার, চাদর বা পোশাকে লেগে যেতে পারে। এ ধরনের হালকা তেলের দাগ দূর করার সবচেয়ে সহজ উপায় হলো শ্যাম্পু। দাগ লাগা অংশে শ্যাম্পু লাগিয়ে কিছুক্ষণ ঘষে ধুয়ে ফেললেই দাগ পরিষ্কার হয়ে যাবে।

হলুদের দাগ
রান্নার সময় কাপড়ে হলুদের দাগ লাগেনি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এই জেদি দাগ তুলতে প্রথমে দাগ লাগা জায়গায় লেবুর রস দিয়ে একটু ঘষে রোদে শুকিয়ে নিন। এরপর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। এতেও যদি দাগ না যায়, তবে দাগের উপর গ্লিসারিন লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে নিন।

চা বা কফির দাগ
চা বা কফি কাপড়ে পড়ার সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে দাগ বসে না। তবে দাগ যদি পুরনো ও গাঢ় হয়ে যায়, তবে চিনি ও পানির ঘন পেস্ট তৈরি করে দাগের ওপর কিছুক্ষণ লাগিয়ে রাখুন। যত বেশি চিনি ব্যবহার করবেন, তত তাড়াতাড়ি দাগ উঠবে। এরপর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। এ ছাড়া কাপড়টি কিছুক্ষণ তরল দুধে ভিজিয়ে রেখে তারপর সাবান দিয়ে ধুয়ে ফেললেও দাগ চলে যায়।

চকলেটের দাগ
বাচ্চাদের পোশাকে চকলেটের দাগ একটি পরিচিত দৃশ্য। এই দাগ তুলতে প্রথমে যতটা সম্ভব চকলেট কাপড় থেকে তুলে ফেলুন। এরপর সাবান মেশানো গরম পানিতে কাপড়টি ভিজিয়ে রাখুন। দাগ থেকে গেলে, পানিতে সামান্য স্যানিটাইজার মিশিয়ে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখুন এবং শেষে গরম পানি দিয়ে ধুয়ে নিন।

কলমের কালির দাগ
কাপড়ে কালির দাগ লাগলে সেই অংশটি দুধে ভিজিয়ে রাখুন অথবা একটি ব্রাশ বা স্পঞ্জ দুধে ভিজিয়ে দাগের ওপর ঘষুণ। এরপর সাবান দিয়ে ধুয়ে ফেললেই দাগ উঠে যাবে। সাদা কাপড়ের ক্ষেত্রে, অ্যালকোহল বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঘষলেও ভালো ফল পাওয়া যায়।

ঘামের দাগ
পোশাকে, বিশেষ করে কলার বা বগলের অংশে ঘামের হলদে দাগ পড়ে যায়। এই দাগ তুলতে এক সিকি কাপ পানিতে চার টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। পেস্টটি দাগের ওপর লাগিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এরপর একটি ব্রাশ দিয়ে হালকা ঘষে ধুয়ে ফেললে কাপড় আবার নতুনের মতো হয়ে উঠবে।

লোহার মরিচার দাগ
বারান্দায় বা ধাতব হ্যাঙ্গারে কাপড় শুকাতে দিলে অনেক সময় মরিচার দাগ লেগে যায়। এই দাগ তুলতে লেবু বা ভিনেগারের সঙ্গে লবণ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। পেস্টটি দাগের ওপর লাগিয়ে কিছুক্ষণ রেখে সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গ্রিজের দাগ
কাপড় থেকে গ্রিজের মতো কঠিন দাগ তুলতে দাগের ওপরে কর্নফ্লাওয়ার বা ট্যালকম পাউডার ছড়িয়ে দিন। পাউডার গ্রিজ শুষে নিলে তা ঝেড়ে ফেলে জায়গাটিতে শ্যাম্পু লাগিয়ে ভালোভাবে ধুয়ে নিন।

মেহেদির দাগ
হাতে বা পায়ে পরা মেহেদি অসাবধানতায় কাপড়ে লেগে যেতে পারে। এই দাগ তুলতে পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। পেস্টটি দাগের ওপর লাগিয়ে শুকিয়ে নিন। শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলে কাপড়টি ধুয়ে নিন।

এক কাপড় থেকে অন্য কাপড়ে লাগা রঙের দাগ
রঙিন কাপড় ধোয়ার আগে সবসময় সতর্ক থাকা উচিত। নতুন রঙিন কাপড় প্রথমবার ব্যবহারের আগে কিছুক্ষণ লবণ-পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিন। এতে কাপড়ের রঙ পাকা হয় এবং অন্য কাপড়ে রঙ লাগার ভয় থাকে না।

রক্তের দাগ
রক্তের দাগ শুকিয়ে গেলে তোলা বেশ কঠিন। তাজা থাকতেই কাপড়টি ঠান্ডা পানিতে ভিজিয়ে দাগের ওপর লবণ ছড়িয়ে দিন। এরপর ভালোভাবে ঘষলে লবণ দাগ তুলতে সাহায্য করবে। সবশেষে সাধারণ সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

পানের পিকের দাগ
পোশাক থেকে পানের পিকের দাগ তুলতে একটি আলু মাঝখান থেকে কেটে নিন। দাগের ওপর আলুর কাটা অংশ দিয়ে ভালোভাবে ঘষলে দাগ সহজেই উঠে যাবে।

লিপস্টিকের দাগ

কাপড়ে লিপস্টিকের দাগ লাগলে একটি সাদা পাউরুটির ভেতরের নরম অংশ গুঁড়ো করে নিন। এবার সেই গুঁড়ো দাগের ওপর ভালোভাবে ঘষুণ। রুটির গুঁড়ো লিপস্টিকের তেল ও রং শোষণ করে নেবে। দাগ উঠে গেলে গুঁড়োগুলো ঝেড়ে ফেলুন।

পরের বার যখনই কাপড়ে কোনো দাগ লাগবে, দুশ্চিন্তা না করে কাজে লেগে পড়ুন। এই ঘরোয়া উপায়গুলো জানা থাকলে সামান্য কাদা, তেল বা হলুদের দাগ আপনার সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করতে পারবে না। একটুখানি যত্ন আর সঠিক পদ্ধতি ব্যবহারে আপনার আলমারির প্রতিটি পোশাক থাকবে নতুনের মতো সতেজ ও দাগহীন। নিশ্চিন্তে উপভোগ করুন প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত।

    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise