প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সুস্থতা

ঘরে ঘরে সর্দি-কাশি, সব দোষ কি এসির?

লাইফস্টাইল ডেস্কপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:০৫
ঘরে ঘরে সর্দি-কাশি, সব দোষ কি এসির?

সংগৃহীত ছবি

প্রচণ্ড গরমে স্বস্তি পেতে আমরা অনেকেই এসির ওপর নির্ভরশীল। কিন্তু ঢাকা বা চট্টগ্রামের মতো ৪০ ডিগ্রি সেলসিয়াস গরম থেকে হুট করে ২০ ডিগ্রি সেলসিয়াসের এসি রুমে ঢোকা আমাদের শরীরের জন্য ডেকে আনছে বিপদ। আমাদের নাকের ভেতরের অংশ ধীরে ধীরে তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারে, কিন্তু হঠাৎ এই বড় পরিবর্তন সহ্য করতে পারে না।

শরীরের তাপমাত্রা যখন খুব দ্রুত কমে যায়, তখন নাকের রক্তনালীগুলো একবার সংকুচিত হয় এবং পরক্ষণেই আবার দ্রুত বড় হয়ে যায়। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘ভ্যাসোমোটর রাইনাইটিস’। এর ফলে কোনো ভাইরাস বা ইনফেকশন ছাড়াই আপনার নাক দিয়ে পানি পড়তে পারে কিংবা দেখা দিতে পারে নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সর্দির সমস্যা।

আমাদের শ্বাসনালীর ভেতরে সিলিয়া নামক চুলের মতো ছোট কিছু অংশ থাকে যার কাজ ধুলোবালি আর জীবাণু পরিষ্কার রাখা। বারবার গরম থেকে এসিতে গেলে এই অংশগুলো কাজ করতে পারে না ঠিকমতো। ফলে ভেতরে তৈরি হয় জ্বালাপোড়া বা প্রদাহ। এই কারণেই অনেক সময় ডাক্তার দেখালে রিপোর্টে কিছু আসে না, কিন্তু আপনি ঠিকই অসুস্থ বোধ করেন।

রিল্যায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের বিশেষজ্ঞ ডা. দিব্যা গোপাল এ বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন:

আর্দ্রতা এবং শুষ্ক বাতাস

এসি বাতাসকে ঠান্ডা করার পাশাপাশি বাতাসের সব আর্দ্রতা শুষে নেয়। ঘরের ভেতরে আর্দ্রতা থাকার কথা ৪০ থেকে ৬০ শতাংশ, কিন্তু এসি চললে তা কমে ২০ থেকে ৩০ শতাংশে নেমে আসে। এই শুষ্ক বাতাস শুকিয়ে ফেলে আমাদের নাকের ভেতরের অংশটা। ফলে নাক আর আগের মতো ভাইরাস বা ময়লা আটকাতে পারে না। তখন খুব সহজেই ভাইরাস আমাদের শরীরে বাসা বাঁধে এবং শুরু হয় সর্দি।

​নোংরা এসি থেকেই ছড়ায় রোগ

অনেকেই মনে করেন শুধু ঠান্ডা বাতাসের কারণেই সর্দি হয়, কিন্তু তা ঠিক নয়। যদি আপনি এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার না করেন, তবে সেখানে ধুলোবালি, ফুলের রেণু আর ক্ষতিকর ব্যাকটেরিয়া জমে যায়। এসি চালালে সেই নোংরা বাতাসই ঢোকে আপনার নাকে। এর ফলে সারাক্ষণ হাঁচি হওয়া, শরীর ম্যাজম্যাজ করা বা নাকে অস্বস্তি হওয়ার মতো সমস্যা বাড়ে। তাই নিয়মিত এসি সার্ভিসিং করানো খুবই জরুরি।

​এসির তাপমাত্রা কত রাখা নিরাপদ?

ডাক্তারদের মতে, বাইরের তাপমাত্রা আর এসির তাপমাত্রার পার্থক্য ৮ থেকে ১০ ডিগ্রির বেশি হওয়া উচিত নয়। যেমন, বাইরে যদি ৪০ ডিগ্রি তাপমাত্রা থাকে, তবে শুরুতে ছেড়ে দিন এসি ২৮ থেকে ৩০ ডিগ্রিতে। কিছুক্ষণ পর শরীর মানিয়ে নিলে তাপমাত্রা কমিয়ে আনুন ২৪ থেকে ২৬ ডিগ্রিতে। এতে আপনার ফুসফুস বা শ্বাসনালীর ওপর পড়বে না বাড়তি চাপ।

ভয়াবহ গরমে এসি ছাড়া থাকা কঠিন, তবে নিয়ম মেনে চললে বিপদ এড়ানো সম্ভব। এসির তাপমাত্রা খুব বেশি না কমিয়ে মাঝারি রাখা, সময়মতো সার্ভিসিং করা এবং হুটহাট এসি থেকে বাইরে না যাওয়ার অভ্যাস করলে সুস্থ থাকবেন আপনি।

মনে রাখবেন, যদি এই সর্দি বা কাশি এক সপ্তাহের বেশি স্থায়ী হয় এবং সাথে জ্বর বা গায়ে ব্যথা থাকে, তবে দেরি না করে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন।

লাইফস্টাইলএসিগরম থেকে ঠান্ডা সমস্যাস্বাস্থ্য সচেতনতাএসির ক্ষতিকর প্রভাব
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise