প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সুস্থতা

চিনে নিন এই ৮টি বিপদ সংকেত

ভুলোমনা নাকি বড় অসুখ?

লাইফস্টাইল ডেস্কপ্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৬:৩১
ভুলোমনা নাকি বড় অসুখ?

সংগৃহীত ছবি

আমাদের চারপাশে এমন অনেক বয়স্ক মানুষ আছেন যাদের আমরা কেবল ‘ভুলোমনা’ বলে এড়িয়ে যাই। কিন্তু এই সাধারণ ভুলে যাওয়াটা যখন রোগের পর্যায়ে চলে যায়, তখন তাকেই চিকিৎসাবিজ্ঞানে বলা হয় ‘ডিমেনশিয়া’। সম্প্রতি মার্কিন চিকিৎসক ডঃ বিন গুপ্ত খোদ ডোনাল্ড ট্রাম্পের অসংলগ্ন আচরণ নিয়ে এই রোগের সতর্কবার্তা দিয়েছেন।


​আপনার আপনজন বা পরিচিত কেউ কি অকারণে বিভ্রান্ত হচ্ছেন? নাকি সাধারণ ভুলোমনই কাল হয়ে দাড়াচ্ছে? চলুন সহজ ভাষায় চিনে নিই ডিমেনশিয়ার ৮টি বিপদ সংকেত:

​১. স্মৃতি যখন লুকোচুরি খেলে

​ডিমেনশিয়ার সবচেয়ে বড় লক্ষণ হলো নাম-ধাম বা তারিখ ভুলে যাওয়া। বিশেষ করে সকালে কী খেলেন বা এইমাত্র কে ফোন করল এসব টাটকা খবর তারা একদমই মনে রাখতে পারেন না। একই প্রশ্ন ১০ বার করা কিংবা ছোটখাটো সব কাজের জন্য চিরকুট বা অন্যের ওপর নির্ভর করা এই রোগের শুরুর দিককার সংকেত।

​২. সহজ কাজগুলোও যখন পাহাড়সম কঠিন

​এক সময় যে মা নিখুঁতভাবে রান্নার রেসিপি মনে রাখতেন বা যে বাবা বাজারের পাইপাই হিসাব মেলাতেন, তারা যদি হুট করে দেখেন সামান্য চা বানানো কিংবা মাসের হিসাব মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন, তবে বুঝতে হবে ভেতরে কোনো সমস্যা দানা বাঁধছে। কাজের সিরিয়াল ভুলে যাওয়া বা সামান্য কাজে ঘণ্টার পর ঘণ্টা সময় নেওয়া মোটেও ভালো লক্ষণ নয়।

​৩. কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলা

​আড্ডার মাঝে হঠাৎ করে দেখবেন আক্রান্ত ব্যক্তিটি একদম চুপ হয়ে গেছেন। তিনি হয়তো কোনো একটি খুব সাধারণ শব্দ খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। অনেক সময় কলমকে হয়তো বলছেন ‘লেখার কাঠি’ বা চামচকে বলছেন ‘খাওয়ার হাতল’। কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলা বা একই কথা বারবার বলা ডিমেনশিয়ার অন্যতম কারণ।

​৪. সময় আর পথের দিশা হারানো

​বাড়ি থেকে কাছের দোকানে গিয়েও যদি কেউ পথ ভুলে যান কিংবা নিজের ড্রয়িংরুমে দাড়িয়ে বিভ্রান্ত হয়ে পড়েন যে তিনি এখানে কীভাবে এলেন তবে এটি খুবই উদ্বেগের বিষয়। শুধু তা-ই নয়, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা দিন-তারিখের হিসাব তো বটেই, এমনকি এখন দিন না রাত সেই বোধও হারিয়ে ফেলতে পারেন।

​৫. বিচারবুদ্ধি লোপ পাওয়া

​হুটহাট এমন সব সিদ্ধান্ত নেওয়া যা মানুষটির স্বভাবের সাথে একদমই যায় না। যেমন কাউকে অকারণে বা দরকারের চেয়ে অনেক বেশি টাকা দিয়ে দেওয়া, রোদের মধ্যে শীতের কাপড় পরা কিংবা নিজের শরীরের পরিচ্ছন্নতা বা গোসল করার কথা একদমই ভুলে যাওয়া। তাদের আচার-আচরণ তখন খামখেয়ালি বা শিশুর মতো মনে হতে পারে।

​৬. অদ্ভুত সব জায়গায় জিনিসপত্র রাখা

​চশমা কি ফ্রিজের ভেতরে? নাকি আলমারির চাবিটা ময়লার বালতিতে? ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা প্রায়ই জিনিসপত্র সব আজব সব জায়গায় রাখেন। সবচেয়ে বড় সমস্যা হলো, তারা সেটি যে কোথায় রেখেছেন তা আর মনে করতে পারেন না। অনেক সময় খুঁজে না পেয়ে বাড়ির লোক বা কাজের মানুষের ওপর চুরির অপবাদও দিয়ে বসেন।

​৭. মেজাজ যখন খিটখিটে ও অস্থির

​হুটহাট রেগে যাওয়া বা হঠাৎ করে খুব মন খারাপ করা ডিমেনশিয়ার লক্ষণ। দেখা যায়, যে মানুষটি এক সময় সবার সাথে খুব হাসিখুশি কথা বলতেন, তিনি এখন সারাক্ষণ খিটখিট করছেন কিংবা অকারণ ভয়ে তটস্থ থাকছেন। ব্যক্তিত্বের এই হঠাৎ পরিবর্তন পরিবারের জন্য বেশ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

​৮. নিজেকে ঘরকুনো করে ফেলা

​আগে হয়তো মানুষটি পাড়ার আড্ডায় বা দাওয়াতে সবার আগে যেতেন, কিন্তু এখন সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। এর মূল কারণ হলো বিভ্রান্তি আর লোকলজ্জার ভয়। কথা বলতে গেলে ভুল হবে বা অন্যরা কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবেন না এই সংকোচ থেকে তারা একা থাকা শুরু করেন, যা তাদের মানসিক অবস্থাকে আরও খারাপ করে দেয়।

​ডিমেনশিয়া মানেই কিন্তু পাগল হওয়া নয়, বরং এটি মস্তিষ্কের একটি রোগ। আপনার আশেপাশে কারো মধ্যে এমন লক্ষণ দেখলে তাকে অবহেলা করবেন না। বার্ধক্য মানেই সবকিছু ভুলে যাওয়া এই ধারণা ভুল। সময়মতো চিকিৎসকের পরামর্শ নিলে আক্রান্ত মানুষটির জীবন অনেকখানি সহজ করা সম্ভব।

লাইফস্টাইলডিমেনশিয়াভুলোমনাচিকিৎসাবিজ্ঞানবিপদ সংকেত
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise