প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সুস্থতা

সত্যিই কি দাঁতে পোকা হয়?

লাইফস্টাইল ডেস্কপ্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:০১
সত্যিই  কি দাঁতে পোকা হয়?

সংগৃহীত ছবি

ছোটবেলা থেকেই বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে দাঁতের ক্ষয় বা ব্যথার কারণ হলো ‘দাঁতের পোকা’। মূলত, এটি প্রাচীনকালের একটি ভ্রান্ত ধারণা যা আজও প্রচলিত রয়েছে। কিন্তু আধুনিক বিজ্ঞান দাঁতের এই সমস্যার ব্যাখ্যা দেয় ভিন্নভাবে। আসলে, দাঁতে কোনো পোকা হয় না। দাঁতের সমস্যাগুলোর পেছনে রয়েছে নির্দিষ্ট কারণ এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা।

‘দাঁতের পোকা’ ধারণাটি বহু প্রাচীন। বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে দাঁতের ব্যথা বা ক্ষয়কে পোকার আক্রমণের ফলাফল হিসেবে ধরা হতো। প্রাচীন মিশর, চীন, ভারতসহ বহু সংস্কৃতিতে মানুষ বিশ্বাস করত যে দাঁতের ভেতরে এক ধরনের পোকা বাস করে, যা দাঁত খেয়ে ফেলে এবং এর ফলে দাঁত ক্ষয় হয় ও ব্যথা শুরু হয়। 

এক সময় কিছু অসাধু ব্যবসায়ী বা হাতুড়ে চিকিৎসক দাঁতের মধ্য থেকে পোকা বের করে আনার অভিনয় করতেন। এই ধরনের কর্মকাণ্ড মানুষকে করত বিভ্রান্ত। তবে সত্য হলো, দাঁতে কখনোই পোকা হয় না। দাঁতের ক্ষয় আসলে ডেন্টাল ক্যারিজ বা দন্তক্ষয় নামে পরিচিত, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

আধুনিক বিজ্ঞান জানায়, দাঁতের ক্ষয়ের পেছনে কোনো পোকা নয়, বরং দায়ী হল ব্যাকটেরিয়া। যখন আমরা চিনি বা স্টার্চ সমৃদ্ধ খাবার খাই, তখন মুখের ব্যাকটেরিয়া এগুলোকে ভেঙে অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড দাঁতের এনামেলকে ধ্বংস করতে শুরু করে এবং ধীরে ধীরে তৈরি হয় ক্যাভিটি। এই ক্যাভিটির কারণেই দেখা দেয় দাঁতে ব্যথা এবং অন্যান্য জটিলতা।

কীভাবে দাঁতের ক্ষয় ঘটে? 

দাঁতের ক্ষয় একটি ধীর প্রক্রিয়া এবং এটি ঘটে কয়েকটি ধাপে,

দাঁতের প্লাক তৈরি: মুখে খাবারের অবশিষ্টাংশ, বিশেষত শর্করা জাতীয় খাবার, দাঁতে আটকে যায় এবং ব্যাকটেরিয়া এটি ভেঙে তৈরি করে প্লাক।

অ্যাসিড উৎপন্ন: ব্যাকটেরিয়া এই শর্করাকে রূপান্তরিত করে অ্যাসিডে।

এনামেল ক্ষয়: অ্যাসিড দাঁতের এনামেলকে দুর্বল করে দেয় এবং  এরপরই শুরু হয় দাঁতের ক্ষয়।

ক্যাভিটি তৈরি: এনামেলের ক্ষতির ফলে দাঁতে ছোট ছিদ্র বা গর্ত তৈরি হয়, যা পরিচিত ক্যাভিটি নামে। 

দাঁতের ক্ষয় প্রতিরোধের উপায়

দাঁতের ক্ষয় প্রতিরোধের জন্য কিছু সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি,

নিয়মিত ব্রাশ করা: প্রতিদিন দুই বার দাঁত ব্রাশ করা ক্যাভিটি প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়।

ফ্লস করা: দাঁতের ফাঁকগুলোতে আটকে থাকা খাবার বের করতে নিয়মিত ফ্লস করা উচিত।

চিনি নিয়ন্ত্রণ করা: অতিরিক্ত চিনি জাতীয় খাবার ক্যাভিটি বাড়িয়ে তোলে, তাই দাঁতের সমস্যা থেকে মুক্তি পেতে নিয়ন্ত্রণে রাখা উচিত এসব খাবারের।

মুখ পরিষ্কার রাখা: খাবারের পর মুখ ধোয়া এবং মাউথওয়াশ ব্যবহার করা মুখের স্বাস্থ্যর জন্য খুব ভালো।

ডেন্টিস্টের কাছে নিয়মিত যাওয়া: ছয় মাস পরপর ডেন্টিস্টের কাছে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করানো ভালো।

‘দাঁতের পোকা’র ধারণাটি এক প্রাচীন মিথ যা সঠিক নয় আধুনিক বিজ্ঞানের ভিত্তিতে। দাঁতের ক্ষয়ের আসল কারণ হলো ব্যাকটেরিয়া এবং তাদের উৎপন্ন অ্যাসিড। সঠিকভাবে দাঁত-পরিচর্যা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ডেন্টিস্টের কাছে যাওয়া দাঁতের ক্ষয় প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং, দাঁতের যত্নে সচেতনতা ও বিজ্ঞানসম্মত পদ্ধতি গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ।





দাঁতের যত্নডেন্টাল ক্যারিজদাঁতের ক্ষয়মুখের স্বাস্থ্য
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise