প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সুস্থতা

বিছানা ছাড়ার পরও ক্লান্তি, আপনার ঘুমের অভ্যাস যে বার্তা দিচ্ছে

লাইফস্টাইল ডেস্কপ্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:২৬
বিছানা ছাড়ার পরও ক্লান্তি, আপনার ঘুমের অভ্যাস যে বার্তা দিচ্ছে

সংগৃহীত ছবি

সকালবেলা ঘুম থেকে উঠেও কি মনে হয় শরীরটা ম্যাজম্যাজ করছে? সারাদিন যেন মেজাজ খিটখিটে হয়ে থাকে আর রাতে বিছানায় গেলেই চোখের পাতা এক হয় না? আমরা অনেকেই ভাবি এটা হয়তো বয়সের দোষ বা কাজের চাপ। কিন্তু বিখ্যাত ঘুম বিশেষজ্ঞ ডা. ক্রিস্টোফার অ্যালেন এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলছেন, আপনার ঘুমানোর এই অদ্ভুত অভ্যাসগুলো আসলে আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকা বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে!

ইদানীং সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই দেখা যায় হাজারো সমাধান কেউ বলে এই পানীয় খান, কেউ বলে ৩০ সেকেন্ডের এই ব্যায়াম করুন; কিন্তু ডাক্তাররা বলছেন, আসল সমস্যা হয়তো আপনার ঘুমের নয়, বরং আপনার স্নায়ুতন্ত্রের। আপনার নার্ভাস সিস্টেম যখন সবসময় নিজেকে বিপদে আছে বলে মনে করে, তখনই শুরু হয় এই বিপত্তি।

অনেকেই বলে থাকেন, ‘ভাই ৮-৯ ঘণ্টা ঘুমালাম, তাও সকালে উঠে মনে হচ্ছে কেউ যেন পিটিয়ে রেখে দিয়েছে!’ ডা. অ্যালেন বলছেন, এটি মোটেও স্বাভাবিক কোনো বিষয় নয়। এর মানে হলো আপনার শরীর ঘুমের মধ্যেও নিজেকে নিরাপদ ভাবছে না। মানসিক চাপের কারণে আপনার মস্তিষ্ক সারারাত সতর্ক থাকে, ফলে আপনি গভীর ঘুমে যেতে পারেন না।

আবার অনেকেই গর্ব করে বলে থাকেন, ‘আমার বালিশে মাথা দিলেই ঘুম চলে আসে।’ কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, এটা আপনার কোনো গুণ নয়, বরং শরীরের এক চরম ক্লান্তির লক্ষণ। আপনার শরীর বিশ্রামের জন্য এতটাই হাহাকার করছে যে সে স্বাভাবিকভাবে ঘুমের ধাপে ধাপে যাওয়ার সময়ও পাচ্ছে না। এটি আসলে এক ধরনের অসুস্থতা।

আপনি হয়তো ভাবেন আপনি খুব ক্লান্ত, কিন্তু তবুও এক ঘণ্টা ধরে ফোন স্ক্রল করে যাচ্ছেন। এটা আসলে মোবাইলের নেশা নয়, বরং দীর্ঘদিনের মানসিক চাপের কারণে আপনার মস্তিষ্ক সত্যিকারের বিশ্রাম নিতে ভয় পাচ্ছে। তাই সে ডোপামিন হরমোনের লোভে স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে আসল শান্তি এড়িয়ে চলছে।

ফ্যান বা এসি চলছে, তবুও রাত ২টা বা ৩টার দিকে ঘেমে-নেয়ে আপনার ঘুম ভেঙে যাচ্ছে? এর জন্য নিজের লেপ বা কাঁথাকে দোষ দেবেন না। ডাক্তাররা বলছেন, এর আসল কারণ হলো শরীরে ‘কর্টিসল’ নামক হরমোনের হঠাৎ বেড়ে যাওয়া। আপনার শরীর ভাবছে সামনে কোনো বিপদ আছে, তাই সে ঘুমের মধ্যেই আপনাকে সতর্ক করে তুলছে।

সারাটা দিন আপনি দিব্যি কাজে ব্যস্ত থাকেন; কিন্তু আলো নেভানোর সঙ্গে সঙ্গেই কেন রাজ্যের দুশ্চিন্তা মাথায় এসে ভিড় করে? এর কারণ হলো সারাদিন আপনি যে দুশ্চিন্তাগুলো এড়িয়ে গেছেন, নিরিবিলি পরিবেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই মস্তিষ্ক সেগুলো নিয়ে কথা বলা শুরু করেছে। দিনের চাপগুলো আপনি সময়মতো সমাধান না করায় সেগুলো এখন আপনার ঘুমের শত্রু হয়ে দাঁড়িয়েছে।

অনেকেরই অভ্যাস আছে ঘরে ফ্যান না চললে বা হালকা মিউজিক না থাকলে ঘুমাতে পারেন না। এর মানে হলো আপনার স্নায়ুতন্ত্র নীরবতাকে ভয় পায়। নিস্তব্ধ পরিবেশে গেলেই আপনার ভেতরে থাকা ভয় বা পুরনো কোনো মানসিক আঘাত সামনে চলে আসে, তাই মস্তিষ্ক সারাক্ষণ কোনো না কোনো শব্দ দিয়ে নিজেকে ভুলিয়ে রাখতে চায়।

সারাদিন অফিস বা কাজে গিয়ে ঝিমুনি আসে, অথচ রাত ১০টা বাজার সঙ্গে সঙ্গেই মনে হয় শরীরে নতুন শক্তি এসেছে? ডাক্তাররা বলছেন, আপনি মোটেও ‘রাতজাগা পাখি’ নন। আপনার শরীরের স্বাভাবিক ছন্দ বা ঘড়িটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সারাদিনের ভুল অভ্যাস আর উত্তেজনার কারণে আপনার শরীর রাতেও শান্তি পাচ্ছে না।

সারাদিন ক্লান্ত থাকার পর হঠাৎ রাতে শক্তির জোয়ার আসা মোটেও ভালো লক্ষণ নয়। এটি আসলে শরীরের এক শেষ চেষ্টা। আপনার মস্তিষ্ক ভাবছে সে এখনো বিপদে আছে, তাই সে শেষবারের মতো শরীরে এনার্জি দিচ্ছে। এছাড়া অনেকক্ষণ ঘুমানোর পর আরও বেশি ক্লান্ত লাগা মানে হলো আপনার ঘুমের গভীরতা কম কিংবা আপনার ঘুমের মধ্যে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে।

আপনার ঘুমের এই ছোট ছোট ভুলগুলো আসলে আপনার জীবনযাত্রার বড় কোনো সমস্যার দিকে ইঙ্গিত দিচ্ছে। তাই ঘুমের এই অস্থিরতা বা সারাক্ষণ ক্লান্ত থাকা মোটেও অবহেলা করবেন না। শরীর যদি সুস্থ রাখতে চান, তবে নিজের এই অভ্যাসগুলো বদলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।


লাইফস্টাইলঘুমের সমস্যারাতে ঘুম না আসার কারণমানসিক চাপ ও ঘুমদুশ্চিন্তা ও ঘুমের সম্পর্কঅনিদ্রা সমস্যা সমাধান
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise