প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সুস্থতা

জ্বর নেই অথচ কাশি কমছে না, কারণ কী

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১৮:২৮
জ্বর নেই অথচ কাশি কমছে না, কারণ কী

সংগৃহীত ছবি

জ্বর নেই। অথচ কাশি কমছেই না। ভাইরাল জ্বর বা ঠান্ডা লেগে সর্দি-কাশি হয়ে জ্বর হলে তা সেরে যায় ৭-১০ দিনের মধ্যে। কিন্তু এ কাশি কমার নাম নেই। কাশির ওষুধ খেয়েও লাভ হচ্ছে না। ঘরে ঘরে এমন সমস্যা অনেকেরই হচ্ছে। জ্বর সেরে গেলেও কাশি সারতে চাইছে না।

অনেকেই ভাবছেন, কোভিডের কারণেই হয়তো এমন হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন, কোভিড নয়, এমন নাছোড়বান্দা কাশির কারণ অনেক কিছু হতে পারে।

মূলত ইনফ্লয়েঞ্জার সংক্রমণে এমন কাশি ভোগাচ্ছে অনেককে। আবার রাইনোভাইরাসের প্রকোপও থাকতে পারে। নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের প্রকোপও অস্বীকার করছেন না চিকিৎসকরা।

সরকারি-বেসরকারি হাসপাতাল কিংবা চিকিৎসকের চেম্বারে প্রতি দিনই জ্বর-কাশির রোগীর সংখ্যা বাড়ছে। সঙ্গে গায়ে, হাতে বা পায়ে ব্যথা।

চিকিৎসক অরুণাংশু তালুকদারের মতে, দূষণ ও আবহাওয়ার তারতম্যের কারণে অ্যালার্জির সমস্যা থাকা রোগীরাও এতে আক্রান্ত হচ্ছেন। কোন ভাইরাসের আক্রমণ শুরু হয়েছে, তা জানতে ভাইরাল-প্যানেল পরীক্ষার প্রয়োজন।

কাশির কারণ কী

জ্বরের পর অনেক সময়ে নাক ও শ্বাসনালিতে অতিরিক্ত শ্লেষ্মা বা মিউকাস জমে থাকে। সেটিই অস্বস্তির কারণ হয়ে ওঠে। তার থেকে কাশি হতে পারে।

আবার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ হলে শ্বাসনালি প্রচণ্ড সংবেদনশীল হয়ে পড়ে। তখন বাতাসের ধূলিকণা, ফুলের রেণু বা সামান্য সুগন্ধির গন্ধেও শ্বাসনালিতে প্রদাহ শুরু হয়। যে কারণে কাশির দমক ওঠে। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ব্রঙ্কিয়াল হাইপার-রেসপন্সিভনেস।’

রাইনোভাইরাসের কারণেও শুকনো কাশি ভোগাতে পারে। রাইনোভাইরাস নাক এবং গলার মিউকাস মেমব্রেনে বাসা বাঁধে। সেখানেই বংশবিস্তার করে। শ্বাসনালির উপরের স্তরে স্নায়ুকোষগুলির ক্ষতি করে এই ভাইরাস।

ফলে শ্বাসনালির ভেতরের স্নায়ুগুলো অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে এবং অল্পেই ঠান্ডা লেগে যাওয়া বা অ্যালার্জির সমস্যা শুরু হয়। রাইনোভাইরাস ফুসফুসের ভেতরের বায়ুপথকে সঙ্কীর্ণ করে দেয়, ফলে শুকনো কাশি শুরু হয়। একে বলে ব্রঙ্কোস্প্যাজম।

আরও এক ভাইরাসের কথা জানালেন চিকিৎসক, তা হল রেসপিরেটারি সিনসিটিয়াল ভাইরাস। বড়দের পাশাপাশি ছোটদের কাশির কারণও হল এই ভাইরাস। এর সংক্রমণ হলে কাশির পাশাপাশি গলায় ও বুকে ব্যথাও হয়।

কাশির কারণ যাই হোক না কেন, নিজে থেকে অ্যান্টিবায়োটিক বা কাশির সিরাপ খেতে নিষেধই করছেন চিকিৎসক। কাশি যদি সাত দিনের বেশি থাকে, তা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ হচ্ছে কি না বা জল জমছে কি না, তা জানতে চেস্ট এক্স-রে করিয়ে নিতে হবে। কাশির সঙ্গে যদি শ্বাসকষ্টের সমস্যাও থাকে, তা হলে পালমোনারি ফাংশন টেস্ট করিয়ে নেওয়া জরুরি।

স্বাস্থ্যচিকিৎসক
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise