প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সুস্থতা

ঋতু পরিবর্তনের এই সময়ে ভাইরাল জ্বর, কখন সাবধান হওয়া জরুরি?

লাইফস্টাইল ডেস্কপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৩:১৪
ঋতু পরিবর্তনের এই সময়ে ভাইরাল জ্বর, কখন সাবধান হওয়া জরুরি?

সংগৃহীত ছবি

শীত চলে গেল, গরম পড়াও শুরু হলো। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে বাংলাদেশে এখন ঘরে ঘরে বাড়ছে ভাইরাল জ্বর। আবহাওয়া পরিবর্তনের কারণে বাতাসের আর্দ্রতা ও তাপমাত্রার যে ওঠানামা হয়, তা ভাইরাস ছড়ানোর জন্য খুব অনুকূল। যদিও বেশিরভাগ ক্ষেত্রে এই জ্বর কয়েকদিনেই সেরে যায়, কিন্তু কিছু লক্ষণ দেখা দিলে মোটেও অবহেলা করা উচিত নয়।

দিল্লি ম্যাক্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মীনাক্ষী জৈন জানান, ইনফ্লুয়েঞ্জা বা রাইনোভাইরাসের কারণে এই জ্বর হয়। সাধারণত হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর আসা, মাথাব্যথা, শরীর ব্যথা, ক্লান্তি এবং সর্দি-কাশি এই জ্বরের মূল লক্ষণ। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে খাবারে অনীহা দেখা দিতে পারে। সাধারণত ২-৩ দিনের মাথায় রোগটি বেশি কষ্ট দেয় এবং এক সপ্তাহের মধ্যে সুস্থতা আসে।

অধিকাংশ ভাইরাল জ্বর সাধারণ হলেও নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ডাক্তার দেখাতে হবে:

* জ্বর যদি ১০৩ ডিগ্রির উপরে উঠে যায় এবং ৩ দিনেও না কমে।
* ​প্যারাসিটামল খেয়েও যদি জ্বর নিয়ন্ত্রণে না আসে।
​* প্রবল শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হলে।
​* অঝোরে বমি হওয়া বা পানিশূন্যতা (যেমন: মুখ শুকিয়ে যাওয়া) দেখা দিলে।
* ​শরীরে দানা বা র‍্যাশ ওঠা এবং ঘাড় শক্ত হয়ে যাওয়া।
* ​ছোট শিশু যদি ঝিমিয়ে পড়ে বা একদমই খেতে না চায়।

চিকিৎসকদের মতে, শ্বাসকষ্ট বা তীব্র পানিশূন্যতা অনেক সময় নিউমোনিয়ার মতো বড় সমস্যার দিকে মোড় নিতে পারে।

সাধারণত এই জ্বর এর জন্য ঘরোয়া চিকিৎসা ও সেবা খুব বেশি প্রচলিত। তাই ভাইরাল জ্বর হলে এই বিষয় গুলোর দিকে খেয়াল রাখা জরুরি: 

প্রচুর তরল খাবার

জ্বরের সময় শরীর থেকে জল বেরিয়ে যায়, তাই প্রচুর জল, ফলের রস এবং ডাব বা ওরস্যালাইন খেতে হবে।

বিশ্রাম ও খাবার

পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সহজে হজম হয় এমন পুষ্টিকর খাবার খান।

গা মোছানো

খুব বেশি জ্বর হলে হালকা গরম জল বা সাধারণ জল দিয়ে পুরো শরীর বারবার মুছে দিন।

আলাদা থাকা

যেহেতু এটি ছোঁয়াচে রোগ, তাই পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা থাকা এবং নিজের ব্যবহারের জিনিস আলাদা রাখা ভালো।

ভাইরাল জ্বর থেকে বাঁচতে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং ভিটামিন-সি জাতীয় ফল (যেমন: লেবু, কমলা) খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া যারা আগে থেকেই অন্য রোগে ভুগছেন, তাদের জন্য চিকিৎসকের পরামর্শে ফ্লু ভ্যাকসিন নেওয়া নিরাপদ।

​মনে রাখবেন, সাধারণ সচেতনতাই পারে আপনাকে ও আপনার পরিবারকে এই মৌসুমি রোগ থেকে দূরে রাখতে।

লাইফস্টাইলসুস্থতাভাইরাল জ্বরঋতু পরিবর্তন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise