প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

ভাঙা সড়কে তীব্র ঝাঁকুনিতে জেগে উঠলেন ‘মৃত’ নারী!

অনলাইন ডেস্কপ্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:১০
ভাঙা সড়কে তীব্র ঝাঁকুনিতে জেগে উঠলেন ‘মৃত’ নারী!

সংগৃহীত ছবি

ভারতের উত্তর প্রদেশের পিলিভিত জেলার বিচার বিভাগীয় কর্মী ৫০ বছর বয়সী বিনীতা শুক্লা। গত ২২ ফেব্রুয়ারি বাড়ির কাজ করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেরেলির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ‘ব্রেন-ডেড’ ঘোষণা করেন।

চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে বিনীতার স্বামী জানতে পারেন, তার সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। কারণ তার ব্রেইনস্টেম রিফ্লেক্স কাজ করছিল না এবং গ্লাসগো কোমা স্কেলে তার স্কোর ছিল মাত্র ৩। যেখানে সম্পূর্ণ সচেতন একজন মানুষের স্কোর ১৫।

এরপর পরিবারের সদস্যরা তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং শেষকৃত্যের প্রস্তুতিও শুরু করেন। ২৪ ফেব্রুয়ারি অ্যাম্বুলেন্সে করে বাড়ি নেওয়ার সময় হাফিজগঞ্জের কাছে সড়কের একটি বড় গর্তে ধাক্কা লাগে। এতে গাড়িটি জোরে ঝাঁকুনি খায়।

এরপর বিনীতার স্বামী লক্ষ করেন, ওই ধাক্কার পরই তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হতে শুরু করে। আর ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে।

পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরাও বিস্মিত হয়ে পড়েন। কারণ তারা যেই বিনীতার আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা দেখেননি, সেই বিনীতা এখন সচেতন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই এটিকে ‘ওয়ান-ইন-এ-মিলিয়ন’ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। সড়কের গর্তে ধাক্কার কারণে এমন চেতনা ফিরে আসা সাধারণ কোনো বিষয় নয়।

জানা যায়, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতে সড়কের গর্তজনিত দুর্ঘটনায় ৯ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। বিনীতার অলৌকিক সুস্থতা সেই ভয়াবহ পরিসংখ্যানকে ঢেকে দিতে পারে না। সূত্র : অডিটি সেন্ট্রাল

ভারতভাঙা সড়ক
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise