প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

প্লাস্টিক সার্জারির কারণে সৌন্দর্য প্রতিযোগিতা থেকে বাদ ২০ উট!

অনলাইন ডেস্কপ্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৪
প্লাস্টিক সার্জারির কারণে সৌন্দর্য প্রতিযোগিতা থেকে বাদ ২০ উট!

সংগৃহীত ছবি

আরব দেশগুলোতে উটের সৌন্দর্য প্রতিযোগিতা দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ। বিশেষ করে ওমানে এ ধরনের আয়োজন বেশ জনপ্রিয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উটের মালিকরা তাদের সেরা উটগুলো নিয়ে আসেন ‘সবচেয়ে সুন্দর উট’ খেতাব জয়ের আশায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই প্রতিযোগিতা নানান কৃত্রিম সৌন্দর্যবর্ধনের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে।

গত মাসে ওমানের আল মুসানায় অনুষ্ঠিত ২০২৬ উট সৌন্দর্য প্রতিযোগিতা উৎসবে বড় ধরনের অনিয়ম ধরা পড়ে। পশুচিকিত্সকদের পরীক্ষায় দেখা যায়, ২০টি উটের দেহে নিষিদ্ধ পদ্ধতিতে কৃত্রিম পরিবর্তন আনা হয়েছে। কর্তৃপক্ষ সে সব উটকে অযোগ্য ঘোষণা করে। পরীক্ষায় বোটক্স, ঠোঁট ফিলার, সিলিকনের মাধ্যমে আকার পরিবর্তন এবং কৃত্রিম কুঁজ ফুলিয়ে তোলার মতো নিষিদ্ধ প্রক্রিয়ার প্রমাণ পাওয়া যায়।

উটের সৌন্দর্য প্রতিযোগিতা আরবের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। উটের সৌন্দর্য নির্ধারণে গুরুত্ব দেওয়া হয় চকচকে লোম, লম্বা ও সুষম গলা, পূর্ণ ঠোঁট, লম্বা চোখের পাতা এবং দৃঢ় কুঁজের মতো বৈশিষ্ট্যের ওপর। আগে এসব গুণ উন্নত করতে প্রজননকারীরা প্রাকৃতিক উপায়ে বাছাই প্রজনন ও যত্নের ওপর নির্ভর করতেন। কিন্তু বর্তমানে দ্রুত সাফল্যের আশায় অনেকেই ঝুঁকছেন কৃত্রিম উপায়ের দিকে।

এ বছরের প্রতিযোগিতায় বিচারকরা দেখতে পান, কিছু উটের শারীরিক বৈশিষ্ট্যে কৃত্রিমভাবে রদবদল করা হয়েছে। কারও ঠোঁটে ফিলার নেওয়ার দাগ ছিল, কারও চেহারার পেশি শিথিল করতে বোটক্স নেওয়া হয়েছিল। আবার কিছু উটের নাকের গঠন পরিবর্তনে সিলিকন ব্যবহার করা হয়েছে। এছাড়া কুঁজ ফুলিয়ে তোলা এবং পেশি দৃঢ় করতে গ্রোথ হরমোন ইনজেকশন দেওয়ার মতো নিষিদ্ধ পদ্ধতিরও প্রমাণ মেলে।

প্রশ্ন উঠতে পারে, কেন এমন ঝুঁকিপূর্ণ পথে হাঁটছেন মালিকরা? এর প্রধান কারণ অর্থনৈতিক লাভ। এই প্রতিযোগিতাগুলোর বিজয়ীরা বিপুল অর্থমূল্যের পুরস্কার পান। পাশাপাশি বিজয়ী উটের প্রজনন অধিকার ও বিক্রির মাধ্যমে মালিকরা বড় অঙ্কের আয় করতে পারেন। ফলে জয়ের সম্ভাবনা বাড়াতে অনেকেই অবৈধ পন্থা অবলম্বনে প্রলুব্ধ হচ্ছেন।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই ধরনের কসমেটিক হস্তক্ষেপ শুধু প্রতারণাই নয়, উটের স্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর। ফিলার ব্যবহারে দীর্ঘমেয়াদি প্রদাহ সৃষ্টি হতে পারে, হরমোন ইনজেকশন শরীরে ভারসাম্যহীনতা ও প্রজনন সমস্যার কারণ হতে পারে। আর বোটক্স প্রয়োগ উটের স্বাভাবিক খাওয়া ও পানি পান প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় কৃত্রিম হস্তক্ষেপ শুধু নৈতিক প্রশ্নই তুলছে না, প্রাণীর কল্যাণ নিয়েও তৈরি করছে গভীর উদ্বেগ।

সূত্র: অডিটিসেন্ট্রাল

উটউটের সৌন্দর্য প্রতিযোগিতা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise