প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

পৃথিবীর সবচেয়ে তীব্র প্রাকৃতিক ঝালের সন্ধান!

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১৩:২০
পৃথিবীর সবচেয়ে তীব্র প্রাকৃতিক ঝালের সন্ধান!

ইউফোরবিয়া রেজিনিফেরা

ঝাল বলতেই আমাদের মাথায় প্রথমেই আসে মরিচের কথা। মরিচের ঝাঁজের জন্য দায়ী প্রাকৃতিক রাসায়নিক ক্যাপসাইসিন। তবে পৃথিবীর সবচেয়ে ঝাল প্রাকৃতিক যৌগের সঙ্গে তুলনা করলে ক্যাপসাইসিন যেন পানির মতো।

রেসিনিফেরাটক্সিন নামের এই যৌগটি ক্যাপসাইসিনের অনুরূপ। এটি পাওয়া যায় ইউফোরবিয়া রেজিনিফেরা নামের ক্যাকটাসসদৃশ উদ্ভিদে। এরা মূলত মরক্কোতে জন্মায়। এছাড়া নাইজেরিয়ার ইউফোরবিয়া পয়িসোনি উদ্ভিদেও এটি পাওয়া যায়।

বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তালিকাভুক্ত পেপার এক্সের স্কোভিল স্কোর প্রায় ২৬ লাখ ৯০ হাজার। এই মাত্রার ঝালই অধিকাংশ মানুষের জন্য অসহনীয়। কিন্তু বিশুদ্ধ ক্যাপসাইসিনের স্কোর প্রায় ১ কোটি ৬০ লাখ স্কোভিল ইউনিট। এটি মারাত্মক জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। আবার বেশি পরিমাণে গ্রহণ করলে প্রাণঘাতীও হতে পারে।

তবুও ক্যাপসাইসিনের সঙ্গে রেসিনিফেরাটক্সিনের তুলনা করা চলে না। এই যৌগটির স্কোভিল মান প্রায় ১৬ বিলিয়ন। অর্থাৎ ক্যাপসাইসিনের চেয়ে প্রায় এক হাজার গুণ বেশি শক্তিশালী। এতটাই তীব্র যে অতি ক্ষুদ্র পরিমাণেও এটি স্তন্যপায়ী প্রাণীদের জন্য প্রায় অসহনীয়।

রেসিনিফেরাটক্সিন আসলে কোনো খাদ্য উপাদান নয়, বরং এক ধরনের রাসায়নিক অস্ত্রের মতো। এটি মানুষের শরীরে এমন মাত্রার ব্যথা সৃষ্টি করতে পারে, যা কোনো খাবারের ঝাল দিয়ে কল্পনাও করা যায় না। এর সংস্পর্শে এলে মারাত্মক রাসায়নিক দাহ হতে পারে এবং ব্যথা অনুভবকারী স্নায়ুপ্রান্ত ধ্বংস হয়ে যেতে পারে।

ক্যাপসাইসিন ও রেসিনিফেরাটক্সিন উভয়ই মানবদেহের টিআরপিভি১ রিসেপ্টরকে সক্রিয় করে। তবে ক্যাপসাইসিন অল্প সময়ের জন্য এই রিসেপ্টরকে উদ্দীপিত করে। আর রেসিনিফেরাটক্সিন অনেক বেশি শক্তিশালীভাবে এতে আবদ্ধ হয়। ফলে স্নায়ুকোষে ক্যালসিয়াম আয়নের অতিরিক্ত প্রবাহ ঘটে। যা স্নায়ুপ্রান্তকে স্থায়ীভাবে ধ্বংস করে দেয় এবং ব্যথা অনুভূতির ক্ষমতা নষ্ট করে।

বিজ্ঞানীরা মনে করেন, ইউফোরবিয়া রেজিনিফেরা উদ্ভিদটি তৃণভোজী প্রাণীদের দূরে রাখতে এই যৌগ তৈরি করে। এতে এটি অত্যন্ত কার্যকর। সামান্য সংস্পর্শই মারাত্মক দাহ সৃষ্টি করতে পারে।
তাই আপনি যখন ঝাল মরিচ বা হট সস উপভোগ করবেন। তখন মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে ঝাল জিনিসটি এর কাছাকাছিও নয়।

সূত্র: অডিটিসেন্ট্রাল

রাসায়নিক ক্যাপসাইসিনঝালমরিচইউফোরবিয়া রেজিনিফেরা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise