প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ঈদুল ফিতর

ভিড় এড়াতে আগেই রাজধানী ছাড়ছে মানুষ

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:১৩
ভিড় এড়াতে আগেই রাজধানী ছাড়ছে মানুষ

সংগৃহীত ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ১৭ মার্চ। ছুটির শুরুতে ভিড় এড়াতে অনেকেই পরিবারের সদস্যদের কয়েকদিন আগেই গ্রামের বাড়িতে পাঠাচ্ছেন। ফলে ব্যস্ততা বেড়েছে রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টার ও টার্মিনালগুলোতে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল, শ্যামলী ও কল্যাণপুরের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখা গেছে, অনেকেই টিকিট সংগ্রহ করছেন। আবার অনেকেই পরিবারের সদস্যদের আগেভাগেই বাড়িতে পাঠাতে বাসে তুলে দিতে আসছেন। এদিকে কাউন্টারকর্মীরা যাত্রী ডাকতে হাঁক দিচ্ছেন, আর কাউন্টার মাস্টাররা টিকিট বিক্রিতে ব্যস্ত।

শ্যামলী এলাকার একটি পরিবহনের কাউন্টার মাস্টার জানান, ঈদের ছুটি এখনো শুরু না হলেও অনেক চাকরিজীবী আগেই পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। সকাল ৯টা পর্যন্ত তাদের দুটি বাস ছেড়ে গেছে এবং কোনো বাসই ফাঁকা যায়নি। একই কথা বলেছেন, হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টারও। তিনি জানান, যাত্রীর চাপ বাড়ছে এবং সকাল থেকে কয়েকটি বাস ছেড়ে গেছে, সবগুলোই প্রায় পূর্ণ ছিল।

এ বিষয়ে তাসনিয়া নামের এক যাত্রী জানান, শেষ সময়ের ভিড় ও টিকিট সংকট এড়াতে আগেভাগেই বাড়ির পথে রওনা হচ্ছেন তারা। রংপুরের বাসিন্দা সাইফুল বলেন, তিনি ঢাকায় পড়াশোনা করেন। কলেজে ঈদের ছুটি শুরু হওয়ায় শুক্রবারই বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

রাজধানীর একটি বেসরকারি চাকরিজীবী রাহাত আলী জানান, ঈদের ছুটি শুরু হলে ভিড় বেড়ে যাবে, তাই আগেভাগে পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছি। ‘আমার আরও কয়েকদিন অফিস করা লাগবে’— বলেন রাহাত আলী। তিনি পরিবারের সদস্যদের নিয়ে কল্যাণপুর বাস কাউন্টারে এসেছেন।

গাবতলী বাস টার্মিনালে আসা ফাতেমা আক্তার বলেছেন, আমার স্বামী সরকারি চাকরি করেন তার ছুটি শুরু ১৭ তারিখ। তখন অনেক ভিড় বেড়ে যাবে, তাই ছেলেমেয়েদের নিয়ে আগেই গ্রামের বাড়ি নাটোর যাচ্ছি। আমার স্বামী ছুটি হলে পরে আসবেন।

যাত্রীচাপ ইতোমধ্যে বাড়তে শুরু করেছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। তারা জানান, ঈদের ছুটি শুরু হওয়ার আগেই অনেকেই পরিবারের সদস্যদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। যাতে পরবর্তীতে আর চাপে না পড়তে হয়। এখন বাসের টিকিটি অনলাইনে পাওয়া যাওয়ায় অধিকাংশ যাত্রী অনলাইনে টিকিট কাটেন, কাউন্টারে টিকিটপ্রত্যাশীদের ভিড় কম হয়।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ঈদ অনুষ্ঠিত হবে ২১ মার্চ।

ঈদের ছুটিঈদুল ফিতরবাড়ি ফেরাবাস
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise