প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সয়াবিনে অস্থিরতা

কড়াইয়ে নেই তেল, বাজারে সিন্ডিকেটের খেলা

অনলাইন ডেস্কপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২২:৪২
কড়াইয়ে নেই তেল, বাজারে সিন্ডিকেটের খেলা

পেট্রল, ডিজেল সংকটের মধ্যে হঠাৎ উধাও সয়াবিনও। বাজারে মিলছে না রান্নার অন্যতম প্রধান এ তেল। মুদি দোকানে গেলে শুনতে হচ্ছে সরবরাহ সংকটের অজুহাত। যদিও ট্যারিফ কমিশনের দাবি, দেশে সয়াবিনের ঘাটতি নেই, পুরোটাই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজি। দাম বাড়ানোর পাঁয়তারা।

সয়াবিনের ঘাটতি যে দেশে নেই রবিবার তার দৃষ্টান্ত দেখা গেল মাদারীপুর, বরিশাল আর বরগুনায়। এক দিনেই ওই তিন জেলায় অবৈধ মজুদের প্রায় ৮৫ হাজার লিটার সয়াবিন উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে মাদারীপুরে ৩৭ হাজার, বরগুনায় ৩৬ হাজার ৭২০ এবং বরিশালে উদ্ধার হয়েছে ১০ হাজার ৭৬০ লিটার সয়াবিন।

মাদারীপুরে গোপন কক্ষে মিলল ৩৭ হাজার লিটার সয়াবিন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল। রবিবার বিকেলে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজার এলাকায় চলে ওই অভিযান। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল।

সুচন্দ মণ্ডল জানালেন, ঘরের গোপন কক্ষে বিপুল পরিমাণ সয়াবিন মজুদ করা হয়েছে এমন তথ্য পান তারা। পরে র‌্যাবকে সঙ্গে নিয়ে যান অভিযানে। তখন মেসার্স সরদার ট্রেডার্সের একটি গোডাউন থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ তেল। প্রতিষ্ঠানটিকে করা হয় ৪০ হাজার টাকা জরিমানা।

মেসার্স সরদার ট্রেডার্সের মালিক অবসরপ্রাপ্ত সেনাসদস্য বাচ্চু সরদার। প্রশাসন তাকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার শর্তে নেওয়া হয়েছে মুচলেকা।

বরগুনায় দুই প্রতিষ্ঠানের গুদামে মজুদ ৩৬ হাজার ৭২০ লিটার

বরগুনার পাথরঘাটা উপজেলায় দুটি প্রতিষ্ঠানের গুদাম থেকে উদ্ধার করা হয়েছে ৩৬ হাজার ৭২০ লিটার সয়াবিন তেল। রবিবার বিকেলে উপজেলার কাকচিড়া বাজারে ওই অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার ও খাদিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি করা হয় সতর্ক। দেওয়া হয়েছে যৌক্তিক দামে বিক্রির নির্দেশ।
বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করার সুযোগ কাউকে দেওয়া হবে না— এমন হুঁশিয়ারি র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদের।

বরিশালে উদ্ধার ১০ হাজার ৭৬০ লিটার

বানারীপাড়া উপজেলার দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে উদ্ধার হয়েছে ১০ হাজার ৭৬০ লিটার ভোজ্য তেল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে রবিরার দুপুরে হয় ওই অভিযান। র‌্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো, কামরুজ্জামান জানালেন, অভিযুক্ত প্রতিষ্ঠান দুটির ছিল না প্রয়োজনীয় ব্যবসায়িক লাইসেন্স।

প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন আগামীর সময়ের ব্যুরো ও জেলা প্রতিনিধিরা।

তেলসয়াবিন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise