প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ফুরাচ্ছে ‘ফাঁকিবাজি’র দিন

হামিদ-উজ-জামানপ্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৩৬
ফুরাচ্ছে ‘ফাঁকিবাজি’র দিন

বাংলাদেশে সরকারিভাবে কোনো জরিপ বা শুমারি হলে প্রায়ই দেখা যায় একাংশের মানুষ তা অবিশ্বাস করেন। এমনকি সর্বশেষ জনশুমারির ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে লিখতে দেখা গেছে, তারা নাকি গণনার বাইরে রয়ে গেছেন। কারণ, তাদের বাড়িতে তথ্য নিতে যায়নি কেউ। সব মিলিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাঠকর্মীদের বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে উঠে আসছে ফাঁকিবাজির অভিযোগ।

কেননা, আগে এ ধরনের কোনো জরিপ হলে দেখা যেত, মাঠপর্যায়ের অনেক সংগ্রহকারী সুপারভাইজারদের চোখ ফাঁকি দিয়ে ঘরে বসেই তথ্য ফরম পূরণ করতেন। অথবা একটি গ্রামে গিয়ে একজন মানুষের বাড়িতে বসে পুরো গ্রামের তথ্য নিতেন। ফলে প্রতিবেদনের সঠিক ফল পাওয়া যেত না।

এসবই অতীতের গল্প। এখন ভিন্ন বাস্তবতা। কোনো তথ্য সংগ্রহকারী বা মাঠপর্যায়ের কর্মকর্তা কোথায় আছেন, তার নজরদারি করা হচ্ছে। এ পদ্ধতিকে বলা হচ্ছে রিয়েল টাইম মনিটরিং। আর এটি সম্ভব হয়েছে ‘নক রুমের’ কারণে, যা গণনাকারীদের জন্য রীতিমতো ‘মূর্তিমান আতঙ্কে’ পরিণত হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ২০২২ সালে রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে প্রতিষ্ঠা করা হয় দেশের প্রথম নেটওয়ার্ক অপারেশন সেন্টার বা ‘নক রুম’। এর মধ্য দিয়ে পরিসংখ্যান ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হয়। যেন একটি ঘরেই চলে আসে পুরো দেশ।

পরিসংখ্যান ভবনের একটি ফ্লোরের অর্ধেক অংশ নিয়ে তৈরি করা হয়েছে ‘নক রুম’। কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল বিশাল একটি ডিজিটাল পর্দার সামনে বসে কাজ করছেন দু-তিনজন কর্মী। ভেতরে সাজানো-গোছানো সুন্দর পরিবেশ। আছে কয়েকটি জোড়া সোফা। হঠাৎ করে দেখে মনে হবে সুসজ্জিত কোনো ল্যাব বুঝি।

আগামীর সময়ের প্রতিবেদক যখন নক রুমে যান, তখন মনিটরিং করা হচ্ছিল ‘টেকসই কৃষি পরিসংখ্যান’ প্রকল্পের মাঠপর্যায়ের লিস্টিং কার্যক্রম। হঠাৎ করেই চট্টগ্রামের হালিশহরে কর্মরত তথ্য সংগ্রহকারী নাহিদা সুলতানার হোয়াটসঅ্যাপ নম্বরে ক্লিক করে সংযোগ স্থাপন করা হয় বড় পর্দার সঙ্গে। এ সময় দেখা যাচ্ছিল তিনি ঠিক কোন স্থানে দাঁড়িয়ে কথা বলছেন। নাহিদাও জানালেন তার অবস্থান। এরপর দুটি তথ্য মিলিয়ে দেখা হলো। খোঁজখবর নেওয়া হলো তার কাজের।

ব্রাক্ষ্মণবাড়িয়ার ফয়সাল চৌধুরীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু তার সংযোগ মিলছিল না। পরে মোবাইল ফোনে কল করে জানা যায়, তার কাজ শেষ হয়েছে। আর তিনি যেখানে অবস্থান করছেন, সেখানে ইন্টারনেট সংযোগের সমস্যা আছে।

ট্যাবের মাধ্যমে দেশের যেখান থেকে যে কর্মী তথ্য পাঠাচ্ছেন, সবকিছু এই বড় পর্দায় দেখা যাচ্ছে। ফলে কার কাজের গতি ধীর বা বেশি— সবই জানা যাচ্ছে একমুহূর্তে। ফলে মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে দেখা গেল একধরনের সতর্ক অবস্থান।

নক রুম থেকে শুধু যে কর্মীদের কাজই পর্যবেক্ষণ করা যাচ্ছে, তা নয়। পাশাপাশি জানা যাচ্ছে যেকোনো গ্রামে, যেকোনো ইউনিয়নের খানা বা পরিবারসংখ্যা। বাড়িগুলোর অবস্থা কী অর্থাৎ পাকা, কাঁচা, মাটির নাকি সেমি পাকা, টয়লেটের অবস্থা কী ইত্যাদি যাবতীয় তথ্য মিলছে এক ক্লিকেই।

টেকসই কৃষি পরিসংখ্যান প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) রফিকুল ইসলাম দেখাচ্ছিলেন এসব তথ্য। তিনি বললেন, ‘এই নক রুম এমন একটি সংযোজন, যেখান থেকে চাইলে বসে ডিজিটাল পদ্ধতিতে পুরো দেশের তথ্যই পাওয়া যাবে। সেই সঙ্গে যেকোনো শুমারি বা জরিপ চলার সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব বা যেকোনো উচ্চপদস্থ কর্মকর্তা মাঠে না গিয়েও এখানে বসেই মনিটর করতে পারবেন। এতে সময়, শ্রম, অর্থ— সবকিছুই সাশ্রয় হয়।’
কেউ যদি অন্য কোনো জায়গায় বসে তথ্য পাঠান বা নিজের বাড়িতে বসে মনগড়া তথ্য পাঠান, তাহলে তিনি সহজেই ধরা পড়বেন বলেও জানালেন রফিকুল ইসলাম।

‘এখানে কেউ ফাঁকি দিতে পারবেন না। ফলে তথ্যের সঠিকতা আগের চেয়ে অনেক বেশি নিশ্চিত হচ্ছে। এ ব্যবস্থাটি কার্যকর হচ্ছে শুধু কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউইং (সিএপিআই) পদ্ধতির কারণে। অর্থাৎ ট্যাবের মাধ্যমে পরিচালিত জরিপের ক্ষেত্রেই শুধু এটি কার্যকর’, যোগ করলেন তিনি।

এ ব্যবস্থা শুধু তথ্যের মানই নিশ্চিত করছে না, পাশাপাশি মানবসম্পদ ব্যবস্থাপনার কাজটিও করছে বলে জানালেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দীপংকর রায়। তিনি আগামীর সময়কে বললেন, ‘এটি শুধু নক রুম একটি ইন্টিগ্রেটেড সিস্টেম। সঠিক তথ্য পাওয়ার ক্ষেত্রে এটির ভূমিকা অনন্য বলা যায়। এর সুফল পাওয়া যাচ্ছে প্রতিনিয়তই।’

শুরুর দিকে কাজটি বেশ চ্যালেঞ্জিং ছিল বলে স্মৃতিচারণা করলেন জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের সাবেক পরিচালক দিলদার হোসেন। কারণ, তখন এটিকে কার্যকর করতে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস) সংযোজনের প্রয়োজন ছিল। এ ছাড়া জিওগ্রাফিক্যাল কোড, জিও কোড, শুমারি বা জরিপ কর্মীদের বিস্তারিত তথ্য এবং স্থানীয় ম্যাপ, সুপারভাইজার ম্যাপ, জোনাল ম্যাপ, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন ম্যাপসহ নানা বিষয় যুক্ত করতে হয়েছে।

‘কিন্তু শেষ পর্যন্ত জনশুমারির সময় এটি সফলভাবে ব্যবহৃত হয়েছিল। এখন যেকোনো শুমারি বা জরিপ হলেই এ নক রুম ব্যবহার করা হচ্ছে। এটি পরিচালনার দায়িত্ব পালন করছে বিবিএসের কম্পিউটার উইং’, যুক্ত করলেন সাবেক এই পরিচালক।

কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, কাজ করতে করতেই অনেক সমস্যার সমাধান করতে হয়েছে। যেমন জনশুমারির সময় দেখা গেল, সুনামগঞ্জ জেলার তথ্য অনেক ধীরে আসছে। নক রুমের মাধ্যমে বিষয়টি মনিটরিং করা হলে দেখা যায়, ওই এলাকায় বন্যার কারণে কাজ করা যাচ্ছে না। পরে ওই জেলার জন্য গণনাকাজ আরও ১০ দিন বাড়িয়ে দেওয়া হয়।

আবার কখনো কোনো জেলা থেকে অনেক দ্রুত তথ্য এলে সেটিও নক রুমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। তখন দেখা যায়, ওই স্থানের কর্মীরা পুরনো ও কাজে দক্ষ। সে কারণে তারা অন্যদের তুলনায় দ্রুত কাজ শেষ করতে পারছেন।

দিলদার হোসেন বলছিলেন, ‘নক রুম হওয়ায় আমরা শুমারি ও জরিপ চলার সময় আংশিক এবং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক গ্রাফ, চার্টসহ সামগ্রিক ফল পাচ্ছি, যা এর আগে কখনোই সম্ভব ছিল না।’

বিবিএসবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোফাঁকিবাজিরিয়েল টাইম মনিটরিং
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise