আগামীর সময়

সব ধরনের ভিসার মেয়াদ বাড়াল কাতার

সব ধরনের ভিসার মেয়াদ বাড়াল কাতার

সংগৃহীত ছবি

বাংলাদেশসহ সব দেশের সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জা‌নিয়েছে। এটি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে বলে দেশটির তরফ থেকে বলা হয়েছে।

বিবৃ‌তিতে বলা হয়েছে, সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যা পরিস্থিতির উপর নির্ভর করে আরও বাড়ানো হ‌তে পা‌রে।

বিবৃতিতে আরও বলা হ‌য়ে‌ছে, ভিসার মেয়াদ বাড়ানো প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হবে, কোনো ফি লাগবে না এবং সংশ্লিষ্ট বিভাগগুলোতে যাওয়ার বা অতিরিক্ত আবেদন জমা দেওয়ার প্রয়োজন হবে না।

    শেয়ার করুন: