প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২
নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ

ছবিঃ আগামীর সময়

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হবে আজ। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে ১১ হাজার ৫৭৮ কোটি ২২ লাখ টাকার ১৭টি প্রকল্প। এর মধ্যে নতুন প্রকল্প ৯টি। প্রস্তাবিত ব্যয়ের মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে ৮ হাজার ৭০৫ কোটি ২৫ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে আসবে ২ হাজার ৮৫৭ কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ১৫ কোটি ৫৯ লাখ টাকা।

প্রকল্পগুলোর ধরন অনুযায়ী, নতুন ৮টি, সংশোধিত ৩টি এবং মেয়াদ বাড়ানো ৬টি প্রকল্প। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্প সরাসরি উত্থাপন করা হবে বৈঠকে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এস এম শাকিল আখতার জানিয়েছেন, এটি চলতি অর্থবছরের নবম একনেক সভা। আগে থেকে নির্ধারিত স্থান পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষ হলেও জ্বালানি সাশ্রয়ের কারণে হঠাৎ করে সভার স্থান পরিবর্তন করে নেওয়া হয়েছে সচিবালয়ের মন্ত্রিসভার কক্ষে।

তিনি আরও জানান, বৈঠকে অনুমোদনের জন্য উত্থাপিত হবে মোট ১৮টি প্রকল্প।

উত্থাপিত প্রকল্পগুলোর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ উল্লেখযোগ্য।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ৬টি প্রকল্প এনেছে, যার মধ্যে রয়েছে সামাজিক অবকাঠামো উন্নয়ন, পল্লী উন্নয়ন, চর উন্নয়ন, সিটি করপোরেশন অবকাঠামো উন্নয়ন এবং জরুরি পানি সরবরাহ সংক্রান্ত প্রকল্প।

আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন সংক্রান্ত একটি সংশোধিত প্রকল্প উপস্থাপন করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় নিয়ে এসেছে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প—শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়ন এবং মেডিকোল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং আধুনিকীকরণ, পাশাপাশি গোপালগঞ্জে ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প।

এ ছাড়া রয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবালয়ে ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণের পরিকল্পনা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সৈনিকদের আবাসন সুবিধা বাড়াতে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ। একাধিক বড় প্রকল্প নিয়েছে সড়ক ও সেতু মন্ত্রণালয়ও, যার মধ্যে রয়েছে মহাসড়ক সম্প্রসারণ, রাঙামাটিতে নতুন সেতু নির্মাণ এবং ময়মনসিংহে জলবায়ু-সহনশীল সেতু নির্মাণ।

এ বৈঠকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের ৩৩টি প্রকল্প সম্পর্কেও অবহিত করা হবে একনেককে।

সংশ্লিষ্টদের মতে, নতুন সরকারের প্রথম একনেক সভার এই সিদ্ধান্তগুলো দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি যোগ করবে এবং এগিয়ে নেবে বিভিন্ন খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রমকে।

বৈঠকএকনেকসভা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise