প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে প্রাধান্য পাচ্ছে কোন বিষয়

অনলাইন ডেস্কপ্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ২০:৪৮
পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে প্রাধান্য পাচ্ছে কোন বিষয়

দূরত্ব কাটিয়ে আবারও কাছাকাছি ঢাকা-দিল্লি। তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবার কোনো মন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন। কূটনৈতিক সম্পর্কে যুক্ত কর্তাব্যক্তিরা বলছেন, আগামী ৭ এপ্রিল দুই দিনের সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আলোচনার শীর্ষে থাকবে গঙ্গা পানি চুক্তি নবায়ন এবং জ্বালানি আমদানি।

চলতি বছর শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ। ১৯৯৬ সালে স্বাক্ষরিত তিন দশক মেয়াদি এই চুক্তি নবায়নের বিষয়টি এখন খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি ইরান সংকট ও হরমুজ প্রণালী নিয়ে কিছুটা হলেও বিপাকে ঢাকা। সরবরাহে বিঘ্ন ঘটায় অতিরিক্ত জ্বালানি, বিশেষ করে দিল্লির কাছে ডিজেল চাওয়ার বিষয়টিও রয়েছে।

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়িয়েছে ব্যারেলপ্রতি ১১০ মার্কিন ডলার। এ লক্ষ্যে ভারতের জ্বালানিমন্ত্রী হরদ্বীপ পুরির সঙ্গে ড. খলিলের বৈঠক হতে পারে। যদিও বাংলাদেশসহ প্রতিবেশীদের অতিরিক্ত জ্বালানি চাহিদা বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। এ ক্ষেত্রে ভারতের নিজস্ব জ্বালানি চাহিদা, মজুত এবং উৎপাদন সক্ষমতার বিষয়গুলোও গুরুত্ব পাবে।

নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় সূত্রগুলো বলছে, আগামী ৮ এপ্রিল ড. খলিলের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল বৈঠকে বসবেন। সফর শেষে ড. খলিল মরিশাসে অনুষ্ঠিতব্য যোগ দেবেন ইন্ডিয়ান ওশান কনফারেন্সে।

সাবেক অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা-দিল্লির সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই সফরটি সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে ভারতের সমর্থন চাইতে পারেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আগে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে বিশেষ উপদেষ্টা ছিলেন।

হিন্দুস্তান টাইমস উল্লেখ করেছে, গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের লক্ষ্যে দুই দেশের বিশেষজ্ঞরা ইতোমধ্যে পানিপ্রবাহ ও প্রযুক্তিগত বিষয় নিয়ে কাজ শুরু করেছেন। অবশ্য এ ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্মতিও গুরুত্বপূর্ণ।

কূটনীতিভারত-বাংলাদেশ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise