আগামীর সময়

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাইল সরকার

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাইল সরকার

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের সংকট ঘিরে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাইল সরকার।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এ সহায়তা চেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের তথ্যটি জানালেন মন্ত্রী।  

সহায়তা চাওয়ার বিষয়ে তার বক্তব্য, ‘জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের... যাতে কোনো ডিজাস্টার না হয় সে ব্যাপারে সরকার সচেষ্ট আছে... সরকার এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে।’

নিজ দেশের প্রশাসনের ঊর্ধ্বতনদের সঙ্গে এ নিয়ে কথা বলে মত জানাবেন পল কাপুর- বললেন জ্বালানিমন্ত্রী। জানালেন, জ্বালানি সাশ্রয় করে চললে ঈদের ছুটি বা মার্চ মাস পর্যন্ত তা দিয়ে চলা যাবে।

জ্বালানি সাশ্রয়ে শপিংমলের আলোকসজ্জা বন্ধের কথা ভাবছে সরকার।

‘এটা সংকটের সময়, শপিংমলে আলোকসজ্জা করা উচিত না। যুদ্ধ নিয়ে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব সমস্যায় রয়েছে। স্পট মার্কেট থেকে জ্বালানি কেনার চেষ্টা করছি। শপিংমলে আলোকসজ্জা বন্ধে নির্দেশনা আসতে পারে’- জানালেন মন্ত্রী।

দেশে হঠাৎ করে ডিজেলের বিক্রি বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেছেন, বাংলাদেশের তেল ভারতে পাচার হচ্ছে। বিজিবিকে সীমান্তে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

    শেয়ার করুন: