প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নারী নির্মাণশ্রমিকদের ভাঙাচোরা জীবন

মানিক রাইহান বাপ্পীপ্রকাশ: ০১ মে ২০২৬, ০১:১৯
নারী নির্মাণশ্রমিকদের ভাঙাচোরা জীবন

গ্রাফিকস: আগামীর সময়

জানু বেগম, পঞ্চাশোর্ধ্ব এক নারী। ঢাকার এক নির্মাণশ্রমিক। হাড়ভাঙা খাটুনি খেটে ভূমিকা রাখেন অন্যের ভবন নির্মাণে। কিন্তু তার জীবনটাই চলছে নানা চড়াই-উতরাই আর ভাঙাগড়ার মধ্য দিয়ে। মাত্র ১২ বছর বয়সে বিয়ে, ৩২ বছরে বিচ্ছেদ। ২০ বছরের দাম্পত্য জীবনে ৯ সন্তানের জন্ম দিয়েছেন। অসুখ-বিসুখে মরেছে তার সাতটিই। এখন বেঁচে থাকা দুই মেয়েকে নিয়ে চলছে তার সংগ্রামের জীবন।

জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই জানু বেগমের। কর্মক্ষেত্রের নিত্য হয়রানি এখন গায়ে লাগে না তার। বেঁচে থাকাকেই এখন সৌভাগ্য মানেন তিনি।
গত সোমবার খিলগাঁওয়ের এক নির্মাণাধীন ভবনের নবমতলায় কাজ করছিলেন জানু বেগম। সেখানেই কাজের ফাঁকে ফাঁকে তার সঙ্গে কথা হয় আগামীর সময়ের। তপ্ত দুপুরে হাঁপাতে হাঁপাতে নিজের দুর্দশাগ্রস্ত জীবনের দুঃখগাঁথা শোনালেন তিনি।

জানু বেগম জানালেন, ২০ বছরের সংসার টেকেনি স্বামীর নির্যাতনে। এক সময় আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ২০১০ সালে স্বামীকে তালাক দিয়ে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা থেকে দুই মেয়েকে নিয়ে পাড়ি জমান ঢাকায়। নিজের আয়ে বড় করার সিদ্ধান্ত নেন মেয়েদের। নাম লেখালেন নারী নির্মাণশ্রমিকের খাতায়। এরপর থেকে চলছে তার জীবনযুদ্ধ।
কথোপকথনের এক পর্যায়ে তার সঙ্গে কথা হলো কর্মপরিবশে নিয়ে। সে সময় তার গলায় ছিল অভিমান আর আক্ষেপের সুর, ‘কীসের কর্মপরিবেশ? বেঁচে আছি এটাই সৌভাগ্য। এই যে ৯ তলার ওপর কাজ করছি, কিন্তু কোনো নিরাপত্তা বেষ্টনী নেই। ভয় ও আশঙ্কা নিয়েই কাজ করছি।’

কাজের ফাঁকে খাওয়ার সময় পান না ভালো পানিও। রুচি না হলেও পান করতে হচ্ছে ময়লাযুক্ত ট্যাংকির পানি। তার পাশেই পলিথিন দিয়ে মোড়ানো ভ্রাম্যমাণ টয়লেট। নারী-পুরুষ শ্রমিকদের জন্য ওই একটি।

জানু বেগমের অভিযোগ, একটু পরিষ্কার পানির জন্য দফায় দফায় মানববন্ধন করেও কোনো সুরাহা হয়নি। উল্টো বিশ্রামে বসলেই কাজ থেকে বাদ দেওয়ার হুমকি দেন ঠিকাদার কিংবা মালিক।

জানু জানালেন, তার শরীর বেশ খারাপ। কিন্তু ওষুধ কেনার টাকা নেই। কাজ না করলে ওষুধও কিনতে পারবেন না। তাই নোংরা পানি খেয়েই কাজ করছেন তিনি।

আলাপের এক পর্যায়ে কথা উঠল মজুরি নিয়ে। জানালেন, সারা দিন কাজ করে পান ৪৫০ টাকা; যা একজন পুরুষ শ্রমিকের মজুরির চেয়ে অনেক অনেক কম। জানু আক্ষেপ করলেন, ‘এই টাকা দিয়ে কীসের বাসা ভাড়া, কীসের হাটবাজার, কীসের চিকিৎসা? কেমনে বাঁচুম কন? এটা বাড়ানোর জন্য শ্রমিকরা মিলে কত আন্দোলন করলাম, বাড়াতে পারলাম না। আমাদের সমস্যা মালিক ও কোম্পানিরাও বোঝে না।’

নারী শ্রমিকদের আর কোনো সমস্যায় পড়তে হয় কি না? এমন প্রশ্নে কিছুক্ষণ নিশ্চুপ থাকলেন জানু। পরে মুখ খুললেন, ‘সত্যি কথা বলতে নারীকে খারাপ প্রস্তাব দেয় ঠিকাদাররা; রাজি না হলে অনেক সময় কাজ থেকে বাদও দেয়। আবার এই প্রস্তাবে রাজি করার জন্য বাড়তি টাকার প্রস্তাবও দেয়।’

জানুর অভিযোগের সত্যতা আছে বলে দাবি করলেন ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক সায়েরা খাতুন। তার ভাষ্য, নারী শ্রমিকদের শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের ঘটনা নিত্যদিনের। কেউ কেউ অভিযোগ নিয়ে আসেন তাদের কাছে। তাদের বিষয়ে আইন সালিশ কেন্দ্রের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হয়। আবার অনেকে লজ্জায় কিংবা চাকরি হারানোর ভয়ে সব সহ্য করেন নীরবে।
কর্মক্ষেত্রে কাজের পরিবেশ আগের চেয়ে ভয়াবহ উল্লেখ করে সায়েরা খাতুন জানালেন, শুধু দুর্ঘটনায় যেটা মারা যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ ও ময়লাযুক্ত পানি খেয়ে রোগে আক্রান্ত হয়েও অনেকে মারা যাচ্ছে। তাদের হিসাব করছে না।

ইনসাব কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি আজিজ হোসেন জানালেন, সারা দেশে প্রায় ১ কোটি ৮৬ লাখ নারী শ্রমিক কাজ করেন। কিন্তু কর্মক্ষেত্রে নিরাপত্তার কোনো লেশ মাত্র নেই।

তার অভিযোগ, ‘এটি হওয়ার কারণ হলো— এ বিষয়ে তদারকি নেই। নিরাপত্তা পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের। সেই দায়িত্ব যথাযথ পালন করছে না প্রতিষ্ঠানটি।’
‘স্বাস্থ্যসম্মত পরিবেশ, নিরাপত্তা সরঞ্জামাদি ও সুয়েয় পানি মালিকদের নিশ্চিত করার কথা। কিন্তু কিছুই দিচ্ছে না। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য আইন করেছে, সেটাও মানছেন না মালিকরা। এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিরাপত্তাবেষ্টনী দেয় না। ফলে মৃত্যু হচ্ছে শ্রমিকদের। শ্রমিকদের মৃত্যুটা যেন মনে হয় পাখির মৃত্যুর মতো। কোনো জবাবদিহি নেই।’

‘শ্রম আইন অনুযায়ী শ্রমিক মারা গেলে ২ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও সেখানেও গড়িমসি করেন মালিকরা’, যোগ করলেন আজিজ হোসেন।
ইনসাবের এই নেতার অভিযোগ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে ২০১৭ সালে মালিক, শ্রমিক ও সরকার মিলে একটি শক্ত নীতিমালা তৈরির কথা ছিল। সেটিও সরকারের গাফিলতির কারণে আলোর মুখ দেখেনি। ফলে শ্রমিকদের ভবিষ্যৎ থেকে যাচ্ছে অন্ধকারেই।

জানু বেগমদের মতো নারীদের কাছে তাই বেঁচে থাকাটাই পরম সৌভাগ্যের।

মে দিবস ২০২৬
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise