অর্থমন্ত্রী
বিএনপির সাংবাদিক হওয়ার দরকার নাই, সাংবাদিক হোন

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত।
সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৫ এপ্রিল) ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে আয়োজিত এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় এ আহ্বান জানান অর্থমন্ত্রী।
সাংবাদিকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেছেন, আপনারা বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু। এই অবস্থান থেকে মোটেই সরবেন না।
‘আপনারা ভালো রিপোর্টিং করলে দেশের ভালো, আমাদেরও ভালো এবং সবারই ভালো। আমি কখনোই সরকারের পক্ষে রিপোর্ট করা সমর্থন করি না’, পেশাদারত্বের গুরুত্ব তুলে ধরে বলেছিলেন আমির খসরু মাহমুদ।
অর্থমন্ত্রী আরও যোগ করেন, ‘আমি সব সময়ই বলি, আপনি বিএনপির সাংবাদিক হইয়েন না, আপনি স্রেফ সাংবাদিক হোন। এই জায়গা থেকে আপনাদের বিচ্যুত হওয়া উচিত নয়।’



