আগামীর সময়

রাজধানীর সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু

রাজধানীর সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু

ছবিঃ আগামীর সময়

রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে দোকানপাটের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (১ এপ্রিল) থেকে আগামী রবিবার পর্যন্ত এই অভিযান চলবে।

মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি অনুসারে ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগে ভাগ করে চালানো হবে এ অভিযান।

এর মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে অবস্থিত বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ও দোকান যেমন— রেস্তোরাঁ, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাকসামগ্রীর দোকান, আসবাবপত্রের দোকান ইত্যাদি পরিচালনাকারী ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বিশেষ অভিযান চালাবেন।

    শেয়ার করুন: