আগামীর সময়

ঢাকার যেসব এলাকার বাতাস আজ বেশি দূষিত

ঢাকার যেসব এলাকার বাতাস আজ বেশি দূষিত

প্রতীকী ছবি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। আজ বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৮২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ২০ গুণ বেশি রয়েছে।

আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়। ২১৩ একিউআই স্কোর নিয়ে এই এলাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে সাগুফতা, দক্ষিণ পল্লবী, বেচারাম দেউড়ি, মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর, উত্তর বাড্ডা, গুলশান লেক পার্ক, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও শান্তা ফোরাম। এসব এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

    শেয়ার করুন: