প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

সবজির বাজার স্থিতিশীল, বাড়ল চাল-চিনির মূল্য

  • সরবরাহ স্বাভাবিক থাকায় দাম বাড়েনি সবজির
  • যেকোনো সময় মূল্য বেড়ে যাওয়ার শঙ্কায় ক্রেতা
  • আয় না বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সাধারণ ক্রেতাদের
  • চাল, চিনিসহ অন্য নিত্যপণ্যের বাজার চড়ছে
নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০০:৩০
সবজির বাজার স্থিতিশীল, বাড়ল চাল-চিনির মূল্য

গ্রাফিক্স: আগামীর সময়

রাজধানীর বাজারগুলোয় সবজির দামে দেখা যায়নি বড় অস্থিরতা। সাধারণ ক্রেতার মধ্যে ফিরেছে কিছুটা স্বস্তি। গত এক সপ্তাহে কাঁচাপণ্যের দাম স্থিতিশীল থাকলেও চড়েছে অন্য নিত্যপণ্যের দাম। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুল ঘুরে পাওয়া গেছে এ চিত্র।

গত সপ্তাহে প্রায় সব সবজির কেজি মানভেদে ৮০ থেকে ১০০ টাকা থাকলেও তা নেমে এসেছে ৫০ থেকে ৮০ টাকায়। পটোল, চিচিঙ্গা ও ধুন্দল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। করলা ৮০, বরবটি ৬০-৭০, ঢেঁড়স ৫০-৬০, শিম ৫০-৬০, পেঁপে ৩০-৪০ টাকা কেজি। এ ছাড়া ফুলকপি প্রতিটি ৬০ টাকা।

পেঁয়াজের দাম কিছু বেড়ে ৩০-৪০ টাকা বিক্রি হলেও অপরিবর্তিত আছে আলুর বাজার, যা ২৫-৩০ টাকার মধ্যে সীমাবদ্ধ। একই অবস্থা লেবুর, বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা হালি। নমনীয়তা এসেছে কাঁচামরিচের দামে, যার কেজি ৫০ থেকে ৬০ টাকা।

সরবরাহ স্বাভাবিক থাকায় সবজির দাম বাড়েনি বলে জানালেন বিক্রেতারা। বলছেন, গত সপ্তাহে সরবরাহ কম হওয়ায় কিছুটা চড়েছিল বাজার।

গত সপ্তাহের তুলনায় সব সবজির মূল্য কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। তবে পরিবহন খরচ বাড়লে আবার বাড়বে— আশঙ্কা হাতিরপুল বাজারের ব্যবসায়ী আবদুল করিমের।

সবজির দাম কিছুটা কমলেও এখনো স্বাভাবিক হয়নি বলে মন্তব্য একই বাজারের ক্রেতা ফারুক আহমেদের। ‘সবজির দাম কিছুটা কমলেও অন্যগুলোর মূল্য বেড়েছে। সব মিলিয়ে কমছে না খরচ। এ ছাড়া সব কিছুরই দাম বাড়ে, ঘোরে না শুধু আমাদের বেতনের চাকা’— আক্ষেপের সুর অপর ক্রেতা বেসরকারি চাকরিজীবী আরিফ মাহমুদের মুখে।

কারওয়ান বাজারে মুরগির মাংস কিনে ক্ষোভ প্রকাশ করলেন সাবিনা আক্তার। তার ভাষ্য, সবজি, মসলার দাম কিছুটা কমলেও ব্রয়লারের দর গত শুক্রবারের তুলনায় বেড়েছে ৪০ টাকা।

বাজারভেদে ঊর্ধ্বমুখী দেখা গেছে মাছের দাম। বিশেষ করে ইলিশ, হাতিরপুলে ৫০০ গ্রামের প্রতি কেজি বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে ১ হাজার ৬০০ টাকায়। এক কেজি ওজনের ইলিশ কিনতে খরচ হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। এ ছাড়া তেলাপিয়ার কেজি ২২০ থেকে ২৫০, চাষের কই ২৫০ থেকে ২৮০ এবং পাঙাশ ২০০ থেকে ২৫০ টাকায়।

কিছুটা নমনীয় দেখা গেল কারওয়ান বাজারে। এখানে পাঙাশ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা দরে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে চিংড়ি, যার কেজি ৮০০-৮৫০ টাকা।

কারওয়ান বাজারে মাছের দামে পরিবর্তন পাননি বলে জানালেন ক্রেতা মিজান সরকার। এই পরিস্থিতি কতদিন অব্যাহত থাকে, কিংবা কখন যে হঠাৎ করে আবার সব কিছুর মূল্য বেড়ে যায় সেই শঙ্কায় আছেন তিনি।

এদিকে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকা। গরুর মাংস ৮০০ ও খাসির মাংস ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ টাকায়।

অন্যদিকে বেড়েছে ডিমের দাম। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১১০ টাকার মধ্যে। দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকার ওপরে।

এক সপ্তাহে মাঝারি চালের কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। ব্র্যান্ডভেদে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে। সপ্তাহখানেক আগে ছিল ৫৩ থেকে ৫৮ টাকা। তবে মোটা ও চিকন চালের দাম অপরিবর্তিত আছে, বিক্রি হচ্ছে যথাক্রমে ৫০ থেকে ৫৩ এবং ৭৩ থেকে ৮০ টাকায়। 

তবে মূল্য বেড়েছে পোলাও চালের। প্যাকেটজাত চালের কেজিতে ১৫ টাকা বেড়ে ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে খোলা চাল বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়। ৫ টাকা বেড়েছে চিনির দরও। প্রতি কেজি খোলা চিনি ১০৫ এবং প্যাকেট বিক্রি হচ্ছে ১১০ টাকায়।   

রাজধানীনিত্যপণ্যের দাম
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise