ঢাকেশ্বরী মন্দিরে মার্কিন রাষ্ট্রদূত, হিন্দু নেতাদের সঙ্গে বৈঠক

ছবিঃ আগামীর সময়
শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ বুধবার সকালে রাজধানীর চকবাজারের এই মন্দির পরিদর্শন করেন তিনি।
এদিন ঢাকেশ্বরী মন্দির ছাড়াও আশপাশের নানা ধর্মীয় স্থাপনা পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত। পরে মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটি নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন তিনি। এ সময় রাষ্ট্রদূতের কাছে সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন হিন্দু নেতারা।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা হারমানোস্কি বার্নার্ড।
আর হিন্দু নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, উপদেষ্টা কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, শ্রীশ্রী ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডি. এন. চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাড. তাপস কুমার পাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অশোক মাধব রায়, পূরবী মজুমদার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি নারায়ণ সাহা মনি, গোপাল দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন, পদ্মাবতী দেবী, বিপ্লব দে, সাংগঠনিক সম্পাদক ড. ছায়া ভট্টাচার্য্য, মহিলা সম্পাদক শ্যামলী মুখার্জী, সদস্য পূরবী দেবনাথ, মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক উর্মি ঢালী, সহ-মহিলা সম্পাদক ফাল্গুনী নন্দী প্রমুখ।



