প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

নগরজীবনের ভরসা এখন মেট্রোরেল

অনলাইন ডেস্কপ্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৭
নগরজীবনের ভরসা এখন মেট্রোরেল

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকার সড়কের গণপরিবহনে চলাচল কমে গেছে।

এছাড়া ব্যস্ত মোড়গুলোতে আগের মতো নেই যানজট।


ফলে বাসস্ট্যান্ডে দীর্ঘ লাইনও চোখে পড়ে না যাত্রীদের। পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন, ভোট উপলক্ষে অনেক চালক, সহকারী ও কর্মচারী নিজ নিজ জেলায় চলে গেছেন। নির্বাচন কমিশনের যান চলাচলে আরোপিত বিধিনিষেধের ফলে নগরীর সড়কভিত্তিক পরিবহন ব্যবস্থায় এক ধরনের নীরবতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যাতায়াতের ক্ষেত্রে রাজধানীবাসীর প্রধান ভরসা হয়ে উঠেছে মেট্রোরেল।


সরকারি নির্দেশনা অনুযায়ী, গতকাল মঙ্গলবার রাত থেকে মোটরসাইকেল চলাচল ৭২ ঘণ্টার জন্য বন্ধ রয়েছে।


আজ বুধবার রাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত পর্যবেক্ষকরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।


ইসির অনুমোদিত স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারছে। ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ রাখা হয়েছে ভোটারদের জন্য। তবে গণপরিবহনের ঘাটতি সাধারণ মানুষের চলাচলে বড় প্রভাব ফেলেছে। এই পরিস্থিতি মধ্যেও রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।


ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, ভোটের দিন যাত্রীদের সুবিধার্থে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। নিয়মিত সময়সূচি বজায় রেখে সেবা চালু থাকায় অনেকে বিকল্প ভাবনা না করে সরাসরি মেট্রোস্টেশনের দিকে যাচ্ছেন। বিশেষ করে মিরপুর, আগারগাঁও, ফার্মগেট ও মতিঝিল স্টেশনগুলোতে যাত্রীচাপ থাকলেও তা নিয়ন্ত্রিত।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে, রাজধানীর বিভিন্ন সড়কে স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। মিরপুর, ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল এলাকার ব্যস্ত মোড়গুলোতে যানজট নেই বললেই চলে। অনেক বাসস্ট্যান্ডে যাত্রী দাঁড়িয়ে থাকলেও বাসের উপস্থিতি কম।


কয়েকটি রুটে দীর্ঘ সময় পরপর একটি-দুটি বাস আসছে, তাও বেশিরভাগ ক্ষেত্রেই যাত্রীতে পূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে চালক ও সহকারীদের একটি বড় অংশ নিজ নিজ জেলায় চলে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

অন্যদিকে মেট্রোরেল স্টেশনগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। আগারগাঁও ও মিরপুর-১০ স্টেশনে সকাল থেকেই যাত্রীদের উপস্থিতি থাকলেও বিশৃঙ্খলা নেই। টিকিট কাউন্টার ও স্বয়ংক্রিয় মেশিনের সামনে সারিবদ্ধ লাইন, নিরাপত্তা তল্লাশি শেষে দ্রুত প্ল্যাটফর্মে প্রবেশ করছেন যাত্রীরা। নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন আসছে এবং অল্প সময়ের মধ্যেই যাত্রী নিয়ে গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। অনেক যাত্রী জানান, বাসের জন্য অপেক্ষা না করে সরাসরি মেট্রোস্টেশনে চলে আসছেন তারা।


এদিকে নির্বাচন উপলক্ষে বড় দোকান, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। পর্যটন এলাকাগুলোতেও বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা থাকায় ব্যবসা সীমিত। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস লেনদেনেও সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।


তবে এই সময়ের সড়কভিত্তিক গণপরিবহন কমে গেলে নগরজীবন দ্রুত চাপে পড়ে। সেই চাপ অনেকটাই সামাল দিচ্ছে মেট্রোরেল। নির্বাচনকালীন বিধিনিষেধের মধ্যেও সচল এই সেবা রাজধানীকে পুরোপুরি অচল হতে দেয়নি। তাই অনেকের মুখে এখন একটাই কথা, ভরসা এখন মেট্রোরেল।

ইসিমেট্রোরেলগণপরিবহনযাত্রী
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise