বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের রেজিস্ট্রেশন

ছবি: ফোকাস বাংলা
বিআরটিএ সার্ভার ও স্টোরেজ মেইনটেন্যান্সের জন্য বন্ধ থাকবে ফুয়েল পাসের নতুন রেজিস্ট্রেশন। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে এ তথ্য।
পোস্টে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ সার্ভার ও স্টোরেজের মেইনটেনেন্স কাজ করা হবে। এই সময়ে ফুয়েল পাস এর রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।
ফুয়েল পাসে ফুয়েল নেই
১২ এপ্রিল ২০২৬
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর আগে ঢাকা মহানগরের ৬৮টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জ্বালানি নেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে ফুয়েল পাস। এর মধ্যে ১৮টি ফিলিং স্টেশনে ব্যক্তিগত গাড়িতেও জ্বালানি নিতে ব্যবহার করতে হবে ফুয়েল পাস।
সরকার জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা আনা, নজরদারি বাড়ানো এবং বিতরণে স্বচ্ছতা আনতে কিউআর কোডভিত্তিক এই ফুয়েল পাস চালু করেছে।




