প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ঈদযাত্রা: বাসমালিক-চালকদের কড়া বার্তা ডিএমপির

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৭
ঈদযাত্রা: বাসমালিক-চালকদের কড়া বার্তা ডিএমপির

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছেড়ে যাওয়া লাখ লাখ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও জটমুক্ত করতে একগুচ্ছ বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে দেওয়া হয়েছে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। নিষিদ্ধ করা হয়েছে মাদকাসক্ত বা শারীরিকভাবে অসুস্থ চালক। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা আছে, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ: ১৬ মার্চ থেকে ঈদ যাত্রা সংশ্লিষ্ট যানবাহন ছাড়া অন্য সব যানবাহনকে ঢাকার গুরুত্বপূর্ণ কিছু সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। এর মধ্যে কুড়িল থেকে আব্দুল্লাহপুর, গুলিস্তান থেকে সাইনবোর্ড, মিরপুর রোড (আড়ং ক্রসিং থেকে আমিনবাজার), ফুলবাড়িয়া থেকে বাবুবাজার ব্রিজ এবং আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ সড়ক অন্যতম।

পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য কড়াকড়ি: বাস টার্মিনালের ভেতরে যাত্রী উঠিয়ে সরাসরি গন্তব্যে রওনা হতে হবে; রাস্তার ওপর কোনোভাবেই বাস দাঁড় করানো যাবে না। অনুমোদিত কাউন্টার ব্যতীত যত্রতত্র যাত্রী তোলা বা নামানো নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় এবং ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

চালকদের জন্য বিশেষ সতকর্তা: ডিএমপি জানিয়েছে, একজন চালককে টানা ৫ ঘণ্টার বেশি এবং দিনে ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না। বেপরোয়া গতি, উল্টো পথে গাড়ি চালানো এবং গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন বা হেডফোন ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। মাদকাসক্ত বা শারীরিক অসুস্থ অবস্থায় গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।

যাত্রীদের জন্য নির্দেশনা: যাত্রীদের অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ফুটওভার ব্রিজ ব্যবহার, চলন্ত গাড়িতে না ওঠা এবং রাস্তা পারাপারের সময় মোবাইল ফোনে কথা না বলতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে যাত্রীদের টার্মিনাল পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং মানুষের ঈদ আনন্দ নিশ্চিত করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

ডিএমপিঈদ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise