আইইএলটিএস প্রস্তুতির জন্য হোটেলে উঠেছিলেন তানিয়া, পাওয়া গেল মরদেহ

ফাইল ছবি
রাজধানীর কলাবাগান এলাকায় একটি আবাসিক হোটেল থেকে তানিয়া নবী (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ‘রূপসি’ নামের ওই হোটেলের তৃতীয় তলার একটি কক্ষের ওয়াশরুম থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।
কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) মো. সাইফুদ্দিন জানিয়েছেন, দুই দিন আগে আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতির কথা বলে ওই হোটেলে উঠেছিলেন তানিয়া। দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, ওয়াশরুমে কমোডের ওপর মৃত অবস্থায় পড়ে আছেন তিনি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে উল্লেখ পুলিশের এ কর্মকর্তা বলেছেন, ‘মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহজনক আলামত পায়নি পুলিশ।’



