ঈদের ছুটিতেও মেট্রোরেলে উপচে পড়া ভিড়

ফাইল ছবি
রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের পরদিনই চলাচল শুরু করেছে মেট্রোরেল। ছুটির দিনেও মেট্রোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।
আজ রবিবার (২২ মার্চ) সকাল থেকে যথারীতি অন্য দিনের মতো যাত্রী পরিবহন শুরু হয় উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে। আর সকাল থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
দুপুরে বিভিন্ন স্টেশন ঘুরে দেখা গেছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন যাত্রীরা। লাইনের দৈর্ঘ্য স্টেশনের প্রবেশপথের কাছে চলে গেছে। বেশিরভাগ যাত্রী বিভিন্ন পর্যটন স্পটের দিকে যাচ্ছিলেন। যাত্রীদের টিকিট দিতে দিতে দম ফেলার সুযোগ পাচ্ছেন না টিকিট অফিসাররা।
‘ঈদের দিনতো পরিবার নিয়ে বাসায় কাটিয়েছি। আজ একটু বাইরে বের হলাম। উত্তরার দিকে ঘুরতে যাচ্ছি’— মতিঝিল স্টেশনে টিকিটের জন্য অপেক্ষা করার সময় বলছিলেন রফিকুল।
রফিকুলের সুরে একই কথা জানালে আল-আমিন। গতকাল আবহাওয়া খুব ভালো ছিল না, পাশাপাশি মেট্রোরেলও বন্ধ ছিল এজন্য বের হওয়ার সাহস করিনি। আজকে মেট্রো চালু হয়েছি এজন্য পরিবারসহ বের হয়েছি।

