প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

স্থগিত করা হলো ভার্চুয়াল কোর্ট

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ০৩ মে ২০২৬, ১৭:৫৭
স্থগিত করা হলো ভার্চুয়াল কোর্ট

গ্রাফিকস: আগামীর সময়

আইনজীবীদের তীব্র প্রতিবাদের মুখে ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন দেশের সর্বোচ্চ আদালত।

আজ রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেম্বার আদালতসহ আপিল বিভাগে প্রতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার পরিচালতি ভার্চুয়াল পদ্ধতির কোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম আগামীর সময়কে জানিয়েছেন, হাইকোর্ট বিভাগের ভার্চুয়াল পদ্ধতির কোর্টও স্থগিত করা হয়েছে। এ বিষয়ে দ্রুতই বিজ্ঞপ্তি জারি করা হবে।

এর আগে জ্বালানি সংকট পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে দুদিন ভার্চুয়াল কোর্ট (সশরীরে উপস্থিত না হয়ে) পরিচালনার সিদ্ধান্ত দিয়েছিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

প্রশাসনের সিদ্ধান্ত ছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার উচ্চ আদালতের সব বেঞ্চে ভার্চুয়াল পদ্ধতিতে চলবে বিচারকাজ। বাকি দিনগুলোয় শারীরিক উপস্থিতির মাধ্যমে চলবে বিচার কার্যক্রম।

গত ২০ এপ্রিল প্রজ্ঞাপন জারির পরদিন থেকেই বিক্ষোভে নামেন আইনজীবীরা। নিয়মিত বিক্ষোভ সমাবেশ থেকে ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।

মূলত আইনজীবীদের একটা বড় অংশ ভার্চুয়াল পদ্ধতিতে মামলা পরিচালনায় অভ্যস্ত নন। অনেকে, বিশেষ করে বয়স্ক আইনজীবীদের একটা বড় অংশ ভালো করে জানেন না তথ্যপ্রযুক্তির ব্যবহারও। আবার শারীরিক উপস্থিতির মাধ্যমে যতটা স্বাচ্ছন্দ্যে মামলা পরিচালনা করা যায়, ভার্চুয়ালি তেমনটা সম্ভব হয় না। সংখ্যার বিচারেও ভার্চুয়ালি অনেক কমসংখ্যক মামলা পরিচালনার সুযোগ থাকে। ফলে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলে আইনজীবীদের আয়ে।

আন্দোলনকারীদের একজন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব জানিয়েছেন, জ্বালানি সাশ্রয়ের কথা বলে ভার্চুয়াল কোর্ট চালু করা হলেও এ প্রক্রিয়ায় মূলত জ্বালানি সাশ্রয় হচ্ছে না। শারীরিক উপস্থিতির মাধ্যমে একটি আদালতকক্ষে সাধারণত ৬০ থেকে ৬৫ জন আইনজীবী উপস্থিত হয়ে মামলা পরিচালনা করতে পারেন। কিন্তু ভার্চুয়াল পদ্ধতিতে এই ৬০ থেকে ৬৫ জনকে পৃথক জায়গা থেকে আদালতে যুক্ত হতে হয়। বেশিরভাগ আইনজীবী শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসেই অনলাইনে যুক্ত হয়ে থাকেন। এতে জ্বালানি সাশ্রয়ের চেয়ে আরও বেশি হচ্ছে অপচয়।

বুধ ও বৃহস্পতিবার সাধারণত হাইকোর্টের বেঞ্চগুলোতে মামলার চূড়ান্ত শুনানি হয়ে থাকে। আইনজীবীদের ভাষ্য, ভার্চুয়াল পদ্ধতিতে চূড়ান্ত শুনানি করা সম্ভব নয়। কারণ চূড়ান্ত শুনানিতে অনেক রেফারেন্স দেখাতে হয়, বিস্তারিত বলতে হয়, যা ভার্চুয়াল পদ্ধতিতে সম্ভব নয়।

আইনজীবী মামুন জানান, সংখ্যার বিচারে অল্পসংখ্যক মামলা শুনানির সুযোগ হয় ভার্চুয়াল পদ্ধতিতে। এতে আইনজীবীদের, বিশেষ করে নবীন আইনজীবীদের আয় কমে গেছে। কারণ আইনজীবী ভবনে অনেক নবীন আইনজীবীর নিজস্ব চেম্বার না থাকায় তারা ঠিকঠাক অনলাইন কার্যক্রমে যুক্ত হতে পারছেন না।

এর আগে করোনা মহামারীর সময় প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। প্রণয়ন করা হয় ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০।’ সেই আলোকে জারি করা হয় প্র্যাকটিস ডাইরেকশন। কিন্তু সে সময়ও আইনজীবীদের একটা বড় অংশ করেছিলেন বিরোধিতা। ফলে যখনই করোনার প্রকোপ কমেছে, তখনই চালু হয়েছে শারীরিক উপস্থিতিতে কোর্ট।

হাইকোর্টভার্চুয়াল কোর্ট
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise