ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

ফাইল ছবি
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ তার সরকারে থাকা সকল উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী এম আশরাফুল ইসলাম।
হামের টিকা ব্যবস্থাপনাকে রাষ্ট্রীয় খাত থেকে বেসরকারি খাতে তুলে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে আজ সোমবার এ নোটিশ পাঠিয়েছেন তিনি।
কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদের পাঠানো হয়েছে নোটিশটি।
অভিযোগের বিষয়ে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে নোটিশে।
‘হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় খাত থেকে প্রাইভেট খাতে দেওয়ায় ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি,’ বলে জানিয়েছেন নোটিশদাতা ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম।



