অন্য কোর্টে না যাওয়ার নির্দেশ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের

সংগৃহীত ছবি
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিজ কোর্ট ছাড়া অন্য কোর্টে প্রবেশ না করার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এজলাসে প্রভাব বিস্তারের অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
বুধবার (৬ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বিভিন্ন আদালতে কর্তব্যরত কিছু ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে কোর্ট চলাকালীন উপস্থিত হয়ে অপরাপর বিভিন্ন মামলায় প্রভাব বিস্তার করার চেষ্টার অভিযোগ অ্যাটর্নি জেনারেলের নজরে এসেছে।
এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সবাইকে আদালত চলাকালীন নিজ নিজ আদালত ব্যতীত অন্য কোনো আদালতে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে— উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।



