প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

মাহমুদুল হত্যা

ডিজিএফআইয়ের সাবেক কর্তা আফজাল ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৩
ডিজিএফআইয়ের সাবেক কর্তা আফজাল ফের রিমান্ডে

সংগৃহীত ছবি

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লে. কর্নেল (অব.) আফজাল নাছেরকে আবার রিমান্ডে দিয়েছেন আদালত। রাজধানীর উত্তরা পূর্ব থানায় মাহমুদুল হাসান হত্যা মামলায় আজ বৃহস্পতিবার তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মো. সেফাতুল্লাহ। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

এদিন মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় তাকে। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন। মঞ্জুর হয়েছে সেই আবেদন।

পরে উত্তরা পূর্ব থানায় মাহমুদুল হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার এসআই মোহাম্মদ আশরাফুল আলম। এতে বলা হয়, মামলার ঘটনায় এ আসামির সম্পৃক্ততা মিলেছে প্রাথমিক তদন্তে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমনে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চলে তারই নির্দেশে। এ বিষয়ে আছে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ। সেই হামলার নেপথ্যে আরও তথ্য উদঘাটনে আফজালকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজন সাত দিনের রিমান্ড।

এ সময় রিমান্ডের পক্ষে শুনানি করেন সুমন। অন্যদিকে এই আবেদনের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন মাহমুদুল। ওইদিন বিকেল ৪টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুর ফুটওভার ব্রিজ এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চলে। সেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মাহমুদুল। ওই ঘটনা ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় হয় হত্যা মামলা।

গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক কর্নেল আফজালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন মিরপুর মডেল থানার দেলোয়ার হত্যা মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। জিজ্ঞাসাবাদ শেষে ৫ এপ্রিল কারাগারে পাঠানো হয় তাকে। ওইদিন পল্টন মডেল থানার বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় আফজালকে দেখানো হয় গ্রেপ্তার। চার দফায় ১২ দিন রিমান্ডে রেখে করা হয় জিজ্ঞাসাবাদ। পরে মিরপুর মডেল থানার দেলোয়ার হত্যা মামলায় ১৭ ও ২০ এপ্রিল দুই দফায় তার তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ডিজিএফআইসাবেক পরিচালক লে. কর্নেল (অব.) আফজাল নাছেররিমান্ডে
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise