প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

সিঁড়িতে পড়ে গেলেন শিরীন শারমিন, টেনে তুলল পুলিশ

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১৮:১২
সিঁড়িতে পড়ে গেলেন শিরীন শারমিন, টেনে তুলল পুলিশ

ছবিঃ আগামীর সময়

রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে দুই দিনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে সিঁড়িতে পড়ে যান তিনি। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনে তোলেন।

এদিন দুপুর ১টা ৫৫ মিনিটে কড়া পুলিশ পাহারায় শিরীন শারমিনকে হাজির করা হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে।

বিকেল সোয়া ৩টার দিকে তাকে কাঠগড়ায় তোলা হলে দেখা যায়, অন্যান্য হাই-প্রোফাইল আসামির মতো তার মাথায় হেলমেট বা গায়ে ছিল না বুলেটপ্রুফ জ্যাকেট। তিনি কাঠগড়ার সামনের লোহার রেলিং ধরে নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন সাবেক এই স্পিকারের দুই দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী যুক্তি দেন রিমান্ডের পক্ষে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ইবনুল কাওসার ও এ বি এম হামিদুল মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন জামিনের।

উভয়পক্ষের শুনানি শেষে বিকেল ৩টা ২৭ মিনিটে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদনই নামঞ্জুর করে তাকে নির্দেশ দেন কারাগারে পাঠানোর। এ সময় শিরীন শারমিন কথা বলতে চাইলেও তাকে অনুমতি দেননি আদালত। ৩টা ৩৫ মিনিটে আদালত থেকে বের করার সময় ভিড়ের চাপে সিঁড়িতে পড়ে তিনি ব্যথায় চিৎকার করে ওঠেন।

এর আগে সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে নেওয়া হয় মিন্টো রোডের কার্যালয়ে।

২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লালবাগ আজিমপুর সরকারি কলোনির সামনে মিছিলে গুলি চালানোর ঘটনায় করা হয় এই মামলাটি।

মামলার এজাহার অনুযায়ী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে এবং ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ অন্যদের পরিকল্পনায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে।

ওই ঘটনায় মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক যুবক গুরুতর আহত হন। তার বাম চোখ ভেদ করে একটি গুলি ঢুকে যায়। শরীরের বিভিন্ন স্থানে প্রায় ১২০-১৪০টি গুলি বিদ্ধ হয়।

দীর্ঘ চিকিৎসা ও একাধিক অপারেশনের পর তিনি প্রাণে বেঁচে ফিরলেও দৃষ্টিশক্তি সংকটে পড়েন। এই ঘটনায় ২০২৫ সালের ১৭ জুলাই ভুক্তভোগী আশরাফুল বাদী হয়ে লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন। বর্তমানে ওই মামলায় সাবেক স্পিকারকে গ্রেপ্তার দেখিয়ে চালানো হচ্ছে আইনি প্রক্রিয়া।

আদালতগ্রেপ্তারআসামিমামলাস্পিকার
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise