প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

মে দিবসে আরণ্যকের আহ্বান ‘যুদ্ধমুক্ত সাম্যের পৃথিবী হোক’

জ্যেষ্ঠ প্রতিবেদকপ্রকাশ: ০১ মে ২০২৬, ১৩:২৩
মে দিবসে আরণ্যকের আহ্বান ‘যুদ্ধমুক্ত সাম্যের পৃথিবী হোক’

ছবি: আগামীর সময়

৪৪ বছরের ধারাবাহিকতায় এবারও মে দিবস উদযাপন করছে আরণ্যক নাট্যদল। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শ্রমিকের বিপ্লবী গান ল’ ইন্টারন্যাশনাল গেয়ে শুরু হয় আরণ্যকের মে দিবসের অনুষ্ঠান, যা শেষ হবে সন্ধ্যায় ‘রাঢ়াঙ’ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে।

আরণ্যকের অন্যতম প্রতিষ্ঠাতা নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেছেন, ‘১৯৮২ সালে আমরা যখন মে দিবস পালন শুরু করি, আমরা মনে করেছিলাম যে ধীরে ধীরে মধ্যবিত্তরা ও সংস্কৃতিকর্মীরা আমাদের সাথে যুক্ত হবে।’

পৃথিবী এখন যুদ্ধে বিপন্ন মন্তব্য করে মামুনুর রশীদ আরও বলেছেন, ‘পৃথিবীটা ধীরে ধীরে হিংসায় উন্মত্ত হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের একটা বড় অংশে এখন যুদ্ধের পদাঘাতে পিষ্ট। যুদ্ধের ফলে ভুগছে এখন সারা বিশ্ব। তাই এই মে দিবসের শপথ হোক একটি যুদ্ধমুক্ত শান্তিময় সাম্যের পৃথিবীর।’

মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেছেন, ‘বাংলাদেশের শ্রমবাজার এখনো নারীবান্ধব নয়। নারী আন্দোলন ও শ্রমিক আন্দোলন ওতপ্রোতভাবে জড়িত। কেননা বাংলাদেশের শ্রমিকদের একটা বড় অংশই নারী। এই নারীদের ও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে সমাজের স্বপ্ন দেখেছিলাম, সেই সমাজের বাস্তবায়ন হবে।’

অনুষ্ঠানে আরণ্যক মঞ্চস্থ করে পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রয়াত মান্নান হীরা। এ ছাড়া গান, আলোচনা, মে দিবসের কাগজের প্রকাশনা, আবৃত্তি, বাউলসংগীত ও পথনাটকের প্রদর্শনী ছিল আয়োজনে।

আরণ্যক নাট্যদল জানায়, আয়োজনের দ্বিতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। মে দিবসের গানের মাধ্যমে শুরু হবে এই আয়োজন। পরে সন্ধ্যা ৭টায় দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে আরণ্যক নাট্যদলের নাটক ‘রাঢ়াঙ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।

এই আয়োজনকে কেন্দ্র করে প্রতিবছর ‘মে দিবসের কাগজ’ শীর্ষক একটি পত্রিকা প্রকাশিত হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও প্রকাশিত হয়েছে বিশিষ্টজনের লেখাসংবলিত একটি নতুন সংখ্যা।

স্বাধীনতা-উত্তর নাট্যচর্চায় অগ্রণী ভূমিকা রেখে আসছে আরণ্যক নাট্যদল। দীর্ঘ যাত্রায় আরণ্যক শুধু নগরকেন্দ্রিক নাট্যচর্চার মধ্যেই নয়, সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে যেমন ছুটে গিয়েছে নাটক নিয়ে, তেমনি দেশের প্রতিনিধিত্ব করে বিদেশেও নাটক মঞ্চায়ন করেছে। ১৯৮২ সাল থেকে বিগত ৪৪ বছর ধরে নিয়মিতভাবে মে দিবস উদযাপন করে আসছে আরণ্যক। কোনো নাট্যদল হিসেবে আরণ্যকই প্রথম গ্রহণ করে এ উদ্যোগ।

নাটকগানসংস্কৃতিমে দিবস
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise