আগামীর সময়

ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু

ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু

ফাইল ছবি

ইরাকে তিন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়ার ও একজন ফেনীর বা‌সিন্দা।খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্প‌তিবার (৫ মার্চ) বাংলাদেশ দূতাবাস বাগদাদ এ তথ্য জা‌নিয়েছে।

দূতাবাসের শোক বার্তায় বলা হয়েছে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের আরবিলে প্রাথমিক অনুসন্ধান মতে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশির মৃত্যুবরণ করেছেন।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (পাসপোর্ট নং- EL-0875891), সাব্বির ও ফেনীর মেহেদী হাসান (পাসপোর্ট নং-A18633961)। তাদের মৃত্যুতে ইরাকের বাংলাদেশ দূতাবাস শোক প্রকাশ করছে।

    শেয়ার করুন: